গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরাইলি বাহিনীর হামলায় শিশু নিহত
https://parstoday.ir/bn/news/event-i143034-গাজার_কামাল_আদওয়ান_হাসপাতালে_ইসরাইলি_বাহিনীর_হামলায়_শিশু_নিহত
অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের সর্বশেষ সক্রিয় হাসপাতালে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় দু’টি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলদার সেনারা কামাল আদওয়ান হাসপাতালের গ্যাস স্টেশনে বোমাবর্ষণ করার পর এটির জেনারেটরগুলো নষ্ট হয়ে যায়। ফলে আইসিইউতে থাকা দুই শিশুর মর্মান্তিক প্রাণহানি ঘটে।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
অক্টোবর ২৬, ২০২৪ ১০:২১ Asia/Dhaka
  • গাজার হাসপাতালে হামলা পরবর্তী দৃশ্য
    গাজার হাসপাতালে হামলা পরবর্তী দৃশ্য

অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের সর্বশেষ সক্রিয় হাসপাতালে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় দু’টি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলদার সেনারা কামাল আদওয়ান হাসপাতালের গ্যাস স্টেশনে বোমাবর্ষণ করার পর এটির জেনারেটরগুলো নষ্ট হয়ে যায়। ফলে আইসিইউতে থাকা দুই শিশুর মর্মান্তিক প্রাণহানি ঘটে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ইসরাইলি সেনারা হাসপাতালটির বিভিন্ন বিভাগে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং যত্রতত্র গুলি করছে।

বিবৃতিতে জানানো হয়, ইহুদিবাদী সেনাদের হামলায় হাসপাতালটি তিনটি অ্যাম্বুলেন্স ও একটি সরবরাহ গাড়ি ধ্বংস হয়েছে। ফলে ত্রাণ ও উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। হামলায় সৌর-চালিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাও ধ্বংস হয়ে যাওয়ার কারণে পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

শুক্রবার রাতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এখনও হাসপাতালটিতে ১৯৫ জন রোগী ও আহত ব্যক্তির চিকিৎসা চলছে এবং সেখানে মেডিক্যাল স্টাফ আছেন ৭০ জন। ইসরাইলি হামলায় তিনজন নার্স ও একজন ক্লিনার আহত হয়েছেন। এছাড়া, ইসরাইলি হামলা থেকে বাঁচার জন্য আশ্রয় নিতে আসা মানুষসহ হাসপাতালটি বর্তমানে প্রায় ৬০০ মানুষ রয়েছে। এদের মধ্যে বহু মানুষকে আটক করা হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়। #

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।