অস্ত্র বিক্রি খাতে ইইউ ও ব্রিটেনের দ্বৈত নীতির নিন্দায় ইরান
https://parstoday.ir/bn/news/event-i144014-অস্ত্র_বিক্রি_খাতে_ইইউ_ও_ব্রিটেনের_দ্বৈত_নীতির_নিন্দায়_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অস্ত্র বিক্রির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের দ্বৈত নীতি গ্রহণের নিন্দা ও সমালোচনা করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২০, ২০২৪ ১০:০২ Asia/Dhaka
  • ইসরাইলে এসে পৌঁছা মার্কিন  অস্ত্রের একটি চালান
    ইসরাইলে এসে পৌঁছা মার্কিন অস্ত্রের একটি চালান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অস্ত্র বিক্রির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের দ্বৈত নীতি গ্রহণের নিন্দা ও সমালোচনা করেছেন।

রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রির ভিত্তিহীন অভিযোগ তুলে তেহরানের ওপর ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন নিষেধাজ্ঞা আরোপ করার পর এই নিন্দা ও সমালোচনা করলেন তিনি।

সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে আরাকচি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন কোনো প্রমাণ ছাড়াই রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রির অজুহাত তুলে ইরানি শিপিং লাইনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সময়ে ব্রিটিশ গণমাধ্যম উন্মোচন করেছে যে, লন্ডনের দেয়া এফ-থার্টিফাইভ জঙ্গি বিমান ব্যবহার করে ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক মানবিক আইন চরমভাবে লঙ্ঘন করছে। ইসরাইলের কাছে এই ধরনের অস্ত্র এখনো রপ্তানি করা অব্যাহত রয়েছে।”

আব্বাস আরাকচি আরো বলেন, আমেরিকার সাথে দ্বন্দ্ব এড়াতে ব্রিটিশ সরকার ইসরাইলকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করে যাচ্ছে যার ভয়াবহ শিকার হচ্ছে ফিলিস্তিনি জনগণ। পরস্পর-বিরোধী এই আচরণ অস্ত্র বিক্রি এবং মানবাধিকারের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের দ্বৈত নীতি স্পষ্ট করে দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২০ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।