সিরিয়ায় ইরান দূতাবাসের এক কর্মচারী শহীদ হয়েছেন: মুখপাত্র বাকায়ি
https://parstoday.ir/bn/news/event-i145094-সিরিয়ায়_ইরান_দূতাবাসের_এক_কর্মচারী_শহীদ_হয়েছেন_মুখপাত্র_বাকায়ি
সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরান দূতাবাসের একজন কর্মচারী শহীদ হয়েছেন। এ তথ্য জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২১, ২০২৪ ১৭:৩২ Asia/Dhaka
  • বাকায়ি
    বাকায়ি

সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরান দূতাবাসের একজন কর্মচারী শহীদ হয়েছেন। এ তথ্য জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি।

ইরানের সাহাব চ্যানেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, গত ১৫ ডিসেম্বর দামেস্কে সন্ত্রাসীদের হামলায় সাইয়্যেদ দাউদ বিতারাফ শহীদ হন। সন্ত্রাসীরা তাকে বহনকারী গাড়িতে গুলি বর্ষণ করে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি দামেস্ক দূতাবাসের এই কর্মচারীর শাহাদাতে তার পরিবার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্প্রতি ঐ ইরানি শহীদের মরদেহ শনাক্ত করা হয়েছে। ইরানের এই মুখপাত্র হামলার সঙ্গে জড়িত অপরাধীদেরকে চিহ্নিত করে বিচার ও শাস্তি নিশ্চিত করার জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক মাধ্যমে বিষয়টি নিয়ে আন্তরিকভাবে কাজ করছে বলেও নিশ্চিত করেন বাকায়ি।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।