গাজায় ফের ইসরাইলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ইরানের বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজায় ইসরাইলের অব্যাহত আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৪৮,২৭১ জনে দাঁড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এই যুদ্ধে আহতের সংখ্যা ১,১১,৬৯৩ জনে পৌঁছেছে।
সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি হামলায় গত ২৪ ঘন্টায় ৭ জন শহীদ হয়েছে, যাদের মধ্যে ৬ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এবং আহত ৫ জনকে গাজার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কিছু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে কিন্তু সাহায্যকারী দল ওই এলাকাগুলোতে পৌঁছাতে পারছে না।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও, ইসরাইল ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।