ইরানের ওপর হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প
-
ইরানের ওপর হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প
পার্সটুডে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পরিকল্পিত হামলা বাতিল করেছেন। ইরানে অর্থনৈতিক বিক্ষোভকে দাঙ্গায় পরিণত করা এবং দাঙ্গাবাজদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধনদাতা ছিলেন তিনি। এখন তিনি ইরানি কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে হামলা বাতিল করার কথা বলছেন।
এক সাংবাদিক জানতে চেয়েছিলেন: আরব এবং ইসরায়েলি পক্ষ কি তাকে ইরানে আক্রমণ না করার জন্য রাজি করিয়েছে কিনা। ওই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন: কেউ আমাকে রাজি করাতে পারে নি। আমি নিজেকে নিজে রাজি করিয়েছি। তারা পরিকল্পিত মৃত্যুদণ্ড বাতিল করেছে। এটা আমার ওপর বিরাট প্রভাব পড়েছে!
বার্তা সংস্থা মেহরের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, যদিও ইসলামী প্রজাতন্ত্রের নিরাপত্তা কর্তৃপক্ষ এবং বিশ্বাসঘাতক ও সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরানি জনগণের ব্যাপক উপস্থিতি মুনাফিকদের এবং যারা সর্বদা 'ইসলামী শাসন ব্যবস্থার পতনের' জন্য অপেক্ষা করছে, ট্রাম্পসহ তাদেরকে পিছু হটতে বাধ্য করেছে।
উল্লেখ্য যে, ইরানে ৮০০ দাঙ্গাবাজের মৃত্যুদণ্ড বাতিল করার ব্যাপারে ট্রাম্পের দাবির কোনও ভিত্তি বা সুনির্দিষ্ট উৎস নেই।#
পার্সটুডে/এনএম/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।