ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২৯৮৫ জনের তালিকা প্রকাশ
https://parstoday.ir/bn/news/event-i156654-ইরানে_সাম্প্রতিক_সহিংসতায়_নিহত_২৯৮৫_জনের_তালিকা_প্রকাশ
ইরানের প্রেসিডেন্টের কার্যালয় দেশটির সাম্প্রতিক ঘটনায় নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় মোট ২৯৮৫ জনের নাম, পিতার নাম ও জাতীয় পরিচয় নম্বরের শেষ কয়েকটি সংখ্যা উল্লেখ করা হয়েছে।
(last modified 2026-02-01T14:53:27+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০২৬ ২০:৪১ Asia/Dhaka
  • শহীদদের কফিনে এক ইরানি শিশু
    শহীদদের কফিনে এক ইরানি শিশু

ইরানের প্রেসিডেন্টের কার্যালয় দেশটির সাম্প্রতিক ঘটনায় নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় মোট ২৯৮৫ জনের নাম, পিতার নাম ও জাতীয় পরিচয় নম্বরের শেষ কয়েকটি সংখ্যা উল্লেখ করা হয়েছে।

ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, "সাম্প্রতিক অশান্তিতে মোট নিহতের সংখ্যা ৩১১৭ জন। তবে এখনও ১৩২ জনের তথ্য যাচাই ও নিশ্চিত করা বাকি রয়েছে। তাদের মধ্যে কিছু ব্যক্তির পরিচয় এখনও অজানা এবং কিছু ক্ষেত্রে জাতীয় পরিচয় নম্বর নিবন্ধন ব্যবস্থার সাথে মেলেনি। সংশোধন সাপেক্ষে শিগগিরই তাদের নামও প্রকাশ করা হবে।"

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিটি নাগরিক রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ এবং নিহতরা শুধু সংখ্যা নয়, প্রত্যেকে ছিলেন একটি পরিবার ও সামাজিক বন্ধনের কেন্দ্রবিন্দু। তাদের স্মরণে এবং পরিবারবর্গের দুঃখে সমবেদনা জানানো হয়েছে।

প্রেসিডেন্ট কার্যালয় একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করারও ঘোষণা দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই প্ল্যাটফর্মের ঠিকানা প্রকাশ করা হবে। যেকেউ সরাসরি এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিহতদের তালিকা সম্পর্কে তথ্য, প্রশ্ন বা সংশোধন প্রস্তাব করতে পারবেন। দ্রুত ও স্বচ্ছভাবে সেসব বিষয় যাচাই করা হবে বলেও বিবৃতিতে নিশ্চয়তা দেওয়া হয়েছে।

ইরানের ফরেনসিক মেডিসিন কর্তৃপক্ষ এবং নাগরিক নিবন্ধন সংস্থার তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এই পদক্ষেপকে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতি অনুসরণ হিসেবে বর্ণনা করা হয়েছে।#

পার্সটুডে/এমএআর/৩১