২,১০৮ দণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ অথবা হ্রাস করলেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/event-i156906-২_১০৮_দণ্ডপ্রাপ্ত_আসামির_সাজা_মওকুফ_অথবা_হ্রাস_করলেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ বা কমিয়ে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন। ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেয়ি'র আবেদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
(last modified 2026-02-12T09:35:12+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১০:৪৪ Asia/Dhaka
  • আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি
    আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ বা কমিয়ে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন। ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেয়ি'র আবেদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল (মঙ্গলবার) আয়াতুল্লাহ খামেনেয়ি সাধারণ ও বিপ্লবী আদালত, সশস্ত্র বাহিনীর বিচারিক সংস্থা এবং সরকারি দণ্ডপ্রতিষ্ঠানে দণ্ডিত মোট ২,১০৮ জন বন্দিকে ক্ষমা বা সাজা হ্রাসের প্রস্তাব অনুমোদন করেন।

শাবানিয়্যাহ ধর্মীয় উৎসব এবং ইসলামি বিপ্লবের বিজয়ের ৪৭তম বার্ষিকী উপলক্ষে বিচার বিভাগের প্রধান একটি চিঠির মাধ্যমে এই আবেদন জানান।

আইন অনুযায়ী যোগ্য বন্দিদের জন্য ক্ষমা বা সাজা হ্রাসের আবেদন ও অনুমোদনের এই প্রক্রিয়া ইরানে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় উপলক্ষে নিয়মিতভাবেই অনুসরণ করা হয়।#

পার্সটুডে/এমএআর/১১