বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে
‘মার্কিন তেল-ট্যাংকারে আগুন ধরে গেছে ইরানি হামলায়’
পার্স-টুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আজ ভোরে পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে একটি মার্কিন তেল-ট্যাংকারে হামলা করেছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে হামলার শিকার হওয়ার পর তেল-ট্যাংকারটিতে আগুন জ্বলছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যুদ্ধ চলাকালীন সময়ে ইরান হরমুজ প্রণালীর ওপর কর্তৃত্ব হাতে নিয়েছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল ইরানের নির্দেশনা অনুযায়ী হতে হবে।
ইরান তার শত্রু দেশগুলোর ও তাদের সহযোগী সবার সামরিক ও বাণিজ্য জাহাজকে এ প্রণালী দিয়ে চলাচল করতে দিবে না। কোনও জাহাজ মার্কিন ও ইসরায়েলি এবং তাদের সহযোগী কারো বলে প্রমাণ হলে এই প্রণালীতে সেগুলোর ওপর হামলা চালানো হবে বলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। #
পার্স টুডে/এমএএইচ/০৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।