যুদ্ধের প্রথম ৪ দিনে ব্যয় হয়েছে ১১০০ কোটি ডলার: ওয়াল স্ট্রিট জার্নাল
https://parstoday.ir/bn/news/event-i157596-যুদ্ধের_প্রথম_৪_দিনে_ব্যয়_হয়েছে_১১০০_কোটি_ডলার_ওয়াল_স্ট্রিট_জার্নাল
পার্স-টুডে: একটি মার্কিন দৈনিক ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে বিপুল অংকের অর্থ ব্যয় হচ্ছে বলে উল্লেখ করেছে। 
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৭, ২০২৬ ১৩:০৬ Asia/Dhaka
  • মার্কিন যুদ্ধ-মন্ত্রণালয় পেন্টাগন
    মার্কিন যুদ্ধ-মন্ত্রণালয় পেন্টাগন

পার্স-টুডে: একটি মার্কিন দৈনিক ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে বিপুল অংকের অর্থ ব্যয় হচ্ছে বলে উল্লেখ করেছে। 

ইরানের মেহের বার্তা সংস্থার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, মার্কিন দৈনিক ওয়াল-স্ট্রিট জার্নাল স্বীকার করেছে যে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের কেবল প্রথম চার দিনে খরচ হয়েছে ১১০০ কোটি ডলার। 

এই রিপোর্টে বলা হয়েছে, মার্কিন যুদ্ধ-মন্ত্রণালয় পেন্টাগন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে বাজেট সরবরাহের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছে দেশটির সংসদ বা কংগ্রেসের প্রতি। 

ওয়াকেফহাল সূত্রগুলো বলছে, পেন্টাগনের এই পরিকল্পনার মধ্যে রয়েছে আগামী বছরগুলোতে দেশটির জন্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি করা। # 

পার্স টুডে/এমএএইচ/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।