ছবি ছাপিয়ে ট্রাম্পের যুদ্ধকামিতার প্রতিবাদ করল টাইম ম্যাগাজিন
https://parstoday.ir/bn/news/event-i157616-ছবি_ছাপিয়ে_ট্রাম্পের_যুদ্ধকামিতার_প্রতিবাদ_করল_টাইম_ম্যাগাজিন
পার্স-টুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি প্রচ্ছদে ছাপিয়ে তার যুদ্ধকামিতার প্রতিবাদ জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৭, ২০২৬ ১৪:৫৬ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্স-টুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি প্রচ্ছদে ছাপিয়ে তার যুদ্ধকামিতার প্রতিবাদ জানিয়েছে।

ইরানি বার্তা সংস্থা মেহের-এর বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, টাইম ম্যাগাজিনের ওই প্রচ্ছদে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধকামিতার দিকে ইঙ্গিত করে লেখা হয়েছে: হোয়াইট হাউজে পুনরায় ক্ষমতা ফিরে পাওয়ার পর থেকে ট্রাম্প ৮টি দেশ হামলার নির্দেশ দিয়েছেন।

আর ট্রাম্পের মাথায় থাকা বিখ্যাত টুপি বা হ্যাটগুলোতে সোমালিয়া, ইরাক, ভেনেজুয়েলা, ইরান, সিরিয়া, ইয়েমেন, ইকুয়েডোর ও নাইজেরিয়ার নাম উল্লেখ করা হয়েছে। ট্রাম্প তার যুদ্ধকামী ও আগ্রাসী নীতি বজায় রেখে ঘোষণা করেছেন যে কিউবার বিরুদ্ধেও পদক্ষেপ নেয়ার ইচ্ছা তার রয়েছে। 

গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে যদিও ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল। #

পার্স টুডে/এমএএইচ/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।