সারা ইরানে আয়াতুল্লাহ মুজতাবা খামেনেয়ির প্রতি আনুগত্যের গণ-শপথ অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/event-i157666-সারা_ইরানে_আয়াতুল্লাহ_মুজতাবা_খামেনেয়ির_প্রতি_আনুগত্যের_গণ_শপথ_অনুষ্ঠিত
পার্স-টুডে: সারা ইরানে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে দেশটির নব-নির্বাচিত সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ির প্রতি আনুগত্যের গণ-শপথ অনুষ্ঠিত হয়েছে 
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
মার্চ ০৯, ২০২৬ ২০:০৫ Asia/Dhaka
  • সারা ইরানে দেশটির নব-নির্বাচিত সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ির প্রতি আনুগত্যের গণ-শপথ অনুষ্ঠান চলছে
    সারা ইরানে দেশটির নব-নির্বাচিত সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ির প্রতি আনুগত্যের গণ-শপথ অনুষ্ঠান চলছে

পার্স-টুডে: সারা ইরানে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে দেশটির নব-নির্বাচিত সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ির প্রতি আনুগত্যের গণ-শপথ অনুষ্ঠিত হয়েছে 

তাসনিম বার্তা সংস্থার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, আজ (সোমবার) স্থানীয় সময় দুপুর তিনটায় সারা ইরানে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে দেশটির নব-নির্বাচিত সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ির (মহান আল্লাহ তাঁকে দীর্ঘজীবী করুন) প্রতি আনুগত্যের গণ-শপথ অনুষ্ঠান শুরু হয় তেহরানের ইনকিলাব ময়দান চত্বরে। একই অনুষ্ঠান চলে সারা ইরানের নানা শহর ও প্রদেশগুলোতে।

ইরানি জনগণ এই অনুষ্ঠানগুলোতে হাতে ইরানের পতাকা ছাড়াও ইসলামি ইরানের সর্বোচ্চ নেতা শহীদ ইমাম খামনেয়ির (র.) নানা ছবি এবং ইসলামী বিপ্লবের নতুন নেতার প্রতিকৃতি তুলে ধরেন। তারা শ্লোগান দিচ্ছিলেন, ‘আল্লাহু আকবার, খামেনেয়ি রাহবার’, অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে বড়, খামেনেয়ি পথপ্রদর্শক-নেতা; “দাস্তে খোদা বর সারে ম’ খামেনেয়ি রাহবারে ম’-অর্থাৎ আল্লাহর হাত আমাদের মাথার ওপর রয়েছে, খামেনেয়ি আমাদের নেতা”।

এ ছাড়াও শ্লোগানের মধ্যে রয়েছে ১২ দিনের যুদ্ধে মার্কিন ও ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতি এবং চলতি বছরে মার্কিন-ইসরায়েলি মদদপুষ্ট একদল দাঙ্গাবাজদের সহিংসতার এবং ইরানি জনগণের প্রতি চলমান মার্কিন-ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতি নিন্দা।

এইসব অনুষ্ঠানে যোগদানকারী ইরানি জনগণ উচ্চস্বরে এই ঘোষণাও দেন যে, তারা আত্মসমর্পণ করবেন না এবং শত্রুরা আবারও ভুল হিসাব-নিকাশের শিকার হয়েছে ও পরাজয়ের তিক্ত স্বাদ অনুভব করছে। #    

পার্সটুডে/এমএএইচ/এমএআর/০৯