ইরানি অভিযানের ৪২তম জোয়ার: এমাদ, কাদর, খাইবার ও ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী আঘাত
https://parstoday.ir/bn/news/event-i157756-ইরানি_অভিযানের_৪২তম_জোয়ার_এমাদ_কাদর_খাইবার_ও_ফাত্তাহ_ক্ষেপণাস্ত্রের_বিধ্বংসী_আঘাত
পার্স-টুডে: ইসলামী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসি ‘সত্য-প্রতিশ্রুতি-৪’ অভিযানের ৪২তম জোয়ার সম্পন্ন করার খবর দিয়েছে। এ অভিযান শুরু করা হয় ‘লাব্বাইক ইয়া খামেনেয়ী তথা হে খামেনেয়ী আমরা হাজির’ শীর্ষক সাংকেতিক শ্লোগান উচ্চারণের মধ্য দিয়ে। 
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
মার্চ ১২, ২০২৬ ২৩:৪৮ Asia/Dhaka
  • ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত
    ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত

পার্স-টুডে: ইসলামী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসি ‘সত্য-প্রতিশ্রুতি-৪’ অভিযানের ৪২তম জোয়ার সম্পন্ন করার খবর দিয়েছে। এ অভিযান শুরু করা হয় ‘লাব্বাইক ইয়া খামেনেয়ী তথা হে খামেনেয়ী আমরা হাজির’ শীর্ষক সাংকেতিক শ্লোগান উচ্চারণের মধ্য দিয়ে। 

আইআরজিসি’র জনসংযোগ বিভাগ জানিয়েছে, ৪২ তম হামলার জোয়ার সম্পন্ন করার ঘোষণা দেয়া হয় ইরানের নয়া সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের সম্মানিত নয়া কাণ্ডারি হযরত  আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসাইনি খামেনেয়ীর প্রথম ভাষণ প্রচার হওয়ার পর। 

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর তথ্য-বিবরণীতে বলা হয়েছে, ৪২ তম হামলার তরঙ্গ বা জোয়ারে এমাদ, কাদর, খাইবার-শেকান ও ফাত্তাহ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো এবং বিধ্বংসী ড্রোনগুলো নিক্ষেপ করা হয় তেল আবিবে এবং মার্কিন সেনাদের ঘাঁটিগুলোতে।

ইরানের প্রতিশোধমূলক হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলে এ পর্যন্ত ১৭টি মার্কিন ঘাটি ও স্থাপনা ধ্বংস হয়েছে বলে মার্কিন দৈনিক নিউ-ইয়র্ক টাইমস খবর দিয়েছে। মার্কিন যুদ্ধ-মন্ত্রণায়য় পেন্টাগনের কোনো কোনো কর্মকর্তা এ দৈনিককে জানিয়েছেন যে ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এবং ট্রাম্প সরকার যতটা ভেবেছিল ইরান তার চেয়ে অনেক বেশি মাত্রায় যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। #  

পার্স টুডে/এমএএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।