পশ্চিম এশিয়ায় যুদ্ধ জাহাজ পাঠানোর মার্কিন অনুরোধ নাকচ করল অস্ট্রেলিয়া
https://parstoday.ir/bn/news/event-i157834-পশ্চিম_এশিয়ায়_যুদ্ধ_জাহাজ_পাঠানোর_মার্কিন_অনুরোধ_নাকচ_করল_অস্ট্রেলিয়া
পার্স-টুডে: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জাহাজ পাঠানোর মার্কিন অনুরোধ নাকচ করার কথা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। 
(last modified 2026-03-16T16:25:52+00:00 )
মার্চ ১৬, ২০২৬ ১৪:১৬ Asia/Dhaka
  • ট্রাম্প ও আলবানেজি
    ট্রাম্প ও আলবানেজি

পার্স-টুডে: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জাহাজ পাঠানোর মার্কিন অনুরোধ নাকচ করার কথা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। 

ইরানের সঙ্গে যুদ্ধে অচলাবস্থার শিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি সম্পর্কে ৭টি দেশের সঙ্গে যখন আলোচনা চলছে ও আরও অনেক দেশের সঙ্গে আলোচনার উদ্যোগের খবর দিয়েছে তখন অস্ট্রেলিয়া পারস্য উপসাগরে যুদ্ধ-জাহাজ পাঠানোর মার্কিন অনুরোধ নাকচ করার কথা ঘোষণা করেছে।  

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনিও আলবানেজি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ সত্ত্বেও তার দেশ হরমুজ প্রণালিতে কোনও যুদ্ধ-জাহাজ পাঠাবে না বলে ঘোষণা করেছে। 

অস্ট্রেলিয়ার সরকারি কর্মকর্তারাসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ বিশ্ব-অর্থনীতির ওপর হরমুজ প্রণালি বন্ধ করার ইরানি পদক্ষেপের মারাত্মক প্রভাব সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ব্যাপক পাল্টা হামলার পাশাপাশি পারস্য উপসাগরে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং সেখানে মার্কিন-ইসরায়েলি জাহাজসহ এই অক্ষের সহযোগীদের জাহাজ চলাচলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। # 

পার্স টুডে/এমএএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।