মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের সুস্পষ্ট নিন্দা করায় ও ইরানকে সহায়তা দেয়ায়
ইরাকি ধর্মীয় কর্তৃপক্ষ ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরানের সর্বোচ্চ নেতা
-
ইসলামী ইরানের নব-নির্বাচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী
পার্সটুডে: ইসলামী ইরানের নব-নির্বাচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী ইরানের ওপর শত্রুদের আগ্রাসনের মোকাবেলায় কঠোর নিন্দাসূচক সুস্পষ্ট অবস্থান নিয়ে ইরান ও ইরানি জাতিকে সমর্থন করায় ইরাকের শীর্ষ-স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষ ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি এক বাণীতে এ ব্যাপারে তাঁদের প্রশংসা করেছেন। সাম্প্রতিক দিনগুলোতে ইরাকের শীর্ষস্থানীয় আলেম গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আস সিস্তানি ইরানি ও লেবাননি জনগণের পাশে দাড়াতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতার এই বার্তা ইরাকি সর্বোচ্চ ইসলামী পরিষদ-এর প্রধান শেইখ হাম্মাম হামুদির কাছে হস্তান্তর করেছেন বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মাদ কাযেম আসসাদেক।
উল্লেখ্য ইরাকের পবিত্র নগরী কারবালা থেকে বিপুল পরিমাণ ত্রাণ-সাহায্য নিয়ে কয়েকটি ট্রাক লরি ইরানে প্রবেশ করেছে। ওষুধসহ নানা জরুরি পণ্য রয়েছে এইসব ত্রাণ-প্যাকেজে। এ ছাড়াও ইরাকের বিভিন্ন অঞ্চলের নারী সমাজ তাদের গহনা ও স্বর্ণ-অলংকার সাহায্য হিসেবে পাঠিয়েছেন ইরানে ঠিক যেমন উদ্যোগ দেখা গেছে জম্মু কাশ্মির অঞ্চলেও। #
পার্সটুডে/এমএএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।