তেহরান পাল্টা হামলার সক্ষমতা ধরে রেখেছে: নিউইয়র্ক টাইমস
ইরানের বিরুদ্ধে যুদ্ধ ট্রাম্প ও হেগসেথের প্রত্যাশার উল্টো দিকে চলছে: নিউইয়র্কার
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার যুদ্ধমন্ত্রী হ্যাগসেট
পার্সটুডে: মার্কিন দৈনিক নিউইয়র্কার ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের প্রতিবাদ জানিয়ে লিখেছে, এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে মার্কিন সরকারি নেতৃবৃন্দের আশা অনুযায়ী যুদ্ধ চলছে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার যুদ্ধমন্ত্রী হেগসেথ ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ সম্পর্কে যেসব দৃষ্টিভঙ্গি পোষণ করছেন সেসবের সমালোচনা করে এই মার্কিন দৈনিকটি লিখেছে, ট্রাম্প ও হেগসেথ সম্ভবত আশা করছেন এমন এক দুনিয়ায় তারা বসবাস করছিলেন যে কেউ যদি বেশি বোমা বর্ষণ করে তাহলে তিনি যা-ই চান তা-ই অর্জন করতে পারবেন, কিন্তু এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে যুদ্ধ-পরিস্থিতি তারা যা চেয়েছিলেন তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন।
এই দৈনিকটির মতে ট্রাম্প ও হেগসেথ খুব সরল ও আক্রমণাত্মক দৃষ্টি দিয়ে ভেবেছিলেন যে ব্যাপক বোমা বর্ষণ করে সফল হওয়া যাবে কিন্তু বাস্তবতা হল ইরান-যুদ্ধ তাদের ভাবনা বা কল্পনার চেয়ে ভিন্ন ধরনের।
এই রিপোর্টে আরও বলা হয়েছে, ইরানের সার্বভৌম ক্ষমতার কাঠামো যেমনটি ধসে পড়েনি তেমনি ট্রাম্প ও তার সরকারের ঘোষিত রাজনৈতিক লক্ষ্যগুলোও অর্জন করা সম্ভব হয়নি।
ইরানের প্রতিরক্ষা ক্ষমতা মার্কিন কংগ্রেস সদস্য এরিক সুলাওয়েল-এর মন্তব্যও বেশ উল্লেখযোগ্য যিনি বলেছেন, ট্রাম্প তার সর্বশেষ ভাষণে বলেছেন, ইরানের আকাশ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু এটি বাস্তব নয়, আমাদের প্রেসিডেন্ট দৃশ্যত যতটা না নাচের হলরুমের জন্য কর্মসূচি রাখেন পশ্চিম এশিয়ায় সংঘাতের জন্য ততটা রাখেন না।
নিউইয়র্ক টাইমসও লিখেছে, ইরানের সামরিক সক্ষমতাগুলো ধ্বংস করা সম্পর্কে ট্রাম্পের ও দেশটির ওপর মার্কিন বিমান বাহিনীর পূর্ণ কর্তৃত্ব সম্পর্কে হেগসেথের দাবি সত্ত্বেও শুক্রবারে একটি মার্কিন এফ-১৫ জঙ্গিবিমান ধ্বংস হওয়ার খবর এটাই তুলে ধরছে যে তেহরান পাল্টা হামলার সক্ষমতা ধরে রেখেছে। #
পার্সটুডে/এমএএইচ/০৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন