সশস্ত্র বাহিনীর সাথে আমরা সহযোগিতা বাড়াতে দৃঢ় সংকল্পবদ্ধ: আরাকচি
https://parstoday.ir/bn/news/event-i158572-সশস্ত্র_বাহিনীর_সাথে_আমরা_সহযোগিতা_বাড়াতে_দৃঢ়_সংকল্পবদ্ধ_আরাকচি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সশস্ত্র বাহিনীর সাথে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং ঐক্য অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় সংকল্পের ওপর জোর দিয়েছেন।
(last modified 2026-04-18T10:12:03+00:00 )
এপ্রিল ১৮, ২০২৬ ১৬:০৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সশস্ত্র বাহিনীর সাথে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং ঐক্য অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় সংকল্পের ওপর জোর দিয়েছেন।

পার্সটুডে আরও জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ওই সংকল্পের কথা জানান। বিবৃতিতে তিনি লিখেছেন: দেশের নিরাপত্তা ও কর্তৃত্ব হলো সেইসব সাহসী পুরুষদের দৃঢ় সংকল্প, বিশুদ্ধ উদ্দেশ্য এবং অধ্যবসায়ের ফল, যাঁরা সীমান্ত রক্ষা করাসহ জাতীয় স্বার্থ সুরক্ষার দায়িত্ব সবচেয়ে যোগ্যতার সাথে পালন করেছেন।

তিনি আরও বলেন: নিঃসন্দেহে, আন্তর্জাতিক অঙ্গনে আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্মান, কর্তৃত্ব এবং দেশের স্বার্থ রক্ষায় কূটনৈতিক ব্যবস্থার সাফল্য সশস্ত্র বাহিনীর অক্লান্ত প্রচেষ্টা ও ত্যাগের কাছে ঋণী।

বার্তায় আরাকচি যুগে যুগে, বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধগুলোতে আগ্রাসীদের মোকাবেলায় ইরানের সেনাবাহিনীর বীরত্বের প্রশংসা করেছেন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সাথে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও ঐক্য অব্যাহত রাখার ব্যঅপারে দৃঢ় সংকল্পের ওপর জোর দিয়েছেন।#

পার্সটুডে/এনএম/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন