ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের উচ্চ পরিষদের বৈঠকে ড. পেজেশকিয়ানের বার্তা
-
প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে-ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বলেছেন: আঞ্চলিক বৃহৎ জোটগুলোতে ইরানের উপস্থিতি, উন্নয়ন ও সহযোগিতা বিস্তারে তেহরানের দৃঢ় অঙ্গীকারের প্রমাণ।
ইউরেশীয় ইউনিয়নের উচ্চ পরিষদের বৈঠকে দেওয়া এক বার্তায় তিনি ওই মন্তব্য করেন। তিনি আরও বলেন: ইউরেশীয় ইউনিয়ন এখন ইরানের অর্থনৈতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব অর্জন করেছে।
ইউরেশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এক বছরের মধ্যেই অসাধারণ সুযোগ সৃষ্টি করেছে। গত এক বছরে দুটি চাপিয়ে দেওয়া যুদ্ধ সত্ত্বেও ইরান ইউরেশিয়ায় তার সক্রিয় উপস্থিতি বজায় রেখেছে।
নিষেধাজ্ঞা মোকাবিলায় স্বাধীন আর্থিক কাঠামো গড়ে তোলার প্রস্তাব দিয়েছে ইরান।
বার্তায় ইরানি প্রেসিডেন্ট আরও বলেন: সাংস্কৃতিক ও ভৌগোলিক অভিন্নতা আঞ্চলিক জাতিগুলোর অগ্রগতির পথকে আরও সুগম করতে পারে।#
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।