শত্রুদের ওপর কঠোর-বজ্রাঘাত অব্যাহত থাকবে: ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি
https://parstoday.ir/bn/news/event-i161032-শত্রুদের_ওপর_কঠোর_বজ্রাঘাত_অব্যাহত_থাকবে_ব্রিগেডিয়ার_জেনারেল_সাইয়্যেদ_মাজিদ_মুসাভি
পার্স টুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার বলেছেন, “ইরানের সম্মানিত জাতিকে আমি জানাতে চাই, আপনাদের জন্য জীবন উৎসর্গে প্রস্তুত মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীর সদস্যরা আপনাদের পক্ষ থেকে শত্রুর ওপর ক্রোধের বজ্রাঘাত অব্যাহত রাখবে।”
(last modified 2026-07-04T12:47:11+00:00 )
জুলাই ০৪, ২০২৬ ১৮:৩৪ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি
    ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি

পার্স টুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার বলেছেন, “ইরানের সম্মানিত জাতিকে আমি জানাতে চাই, আপনাদের জন্য জীবন উৎসর্গে প্রস্তুত মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীর সদস্যরা আপনাদের পক্ষ থেকে শত্রুর ওপর ক্রোধের বজ্রাঘাত অব্যাহত রাখবে।”

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি ইসলামি বিপ্লবের শহীদ নেতার বিদায় ও জানাজা অনুষ্ঠানের প্রাক্কালে এই বার্তা প্রকাশ করেছেন।

বার্তায় তিনি আরও বলেছেন:

“আজ আমরা রক্তাক্ত হৃদয় ও গভীর শোক নিয়ে আমাদের শহীদ নেতাকে—যিনি ছিলেন যুগের এক অনন্য ব্যক্তিত্ব—তাঁর চিরস্থায়ী মর্যাদার আসনে বিদায় জানাচ্ছি। এ মুহূর্তে আমরা মহান আল্লাহর সঙ্গে অঙ্গীকার করছি যে, তাঁর নেতৃত্বে ইসলামি সমাজের জন্য নির্ধারিত মহান লক্ষ্যগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা এক মুহূর্তের জন্যও থেমে থাকব না।”

বার্তায় আরও বলা হয়েছে:

“আমাদের পথ সেই পথই থাকবে, যা ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ী ঘোষণা করেছেন। জাতির প্রতিটি সদস্য, যিনি শত্রুর হাতে শহীদ হবেন, তিনি প্রতিশোধের পৃথক ও স্বতন্ত্র একটি নিয়ামক বা চলক হিসেবে বিবেচিত হবেন।”

জেনারেল মুসাভি আরও বলেছেন:

“শত্রু যে কঠোর ও অপ্রত্যাশিত আঘাত পেয়েছে, তা চলতেই থাকবে। কারণ সত্য ও অসত্যের মধ্যকার সংগ্রামের পথ কখনও শেষ হয়নি এবং ভবিষ্যতেও শেষ হবে না। আমি ইরানের সম্মানিত জাতিকে জানাতে চাই, মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীতে আপনাদের জন্য জীবন উৎসর্গে প্রস্তুত সদস্যরা আপনাদের পক্ষ থেকে শত্রুর ওপর আপনাদের ক্রোধের বজ্রাঘাত বর্ষণ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।” #
 

পার্স টুডে/এমএএইচ/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।