তেহরানে শহীদ ইসলামী বিপ্লবী নেতার জানাজা-পরবর্তী শোক-অনুষ্ঠান শুরু (ভিডিও)
https://parstoday.ir/bn/news/event-i161066-তেহরানে_শহীদ_ইসলামী_বিপ্লবী_নেতার_জানাজা_পরবর্তী_শোক_অনুষ্ঠান_শুরু_(ভিডিও)
পার্সটুডে: ইসলামী ইরানের শহীদ সর্বোচ্চ নেতা তথা ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর (র) পবিত্র লাশের প্রতি বিদায়ী-সম্মাননা ও শোক জানানোর অনুষ্ঠানমালা আজ সোমবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে তেহরানে শুরু হয়েছে।
(last modified 2026-07-06T03:33:10+00:00 )
জুলাই ০৬, ২০২৬ ০৮:৪৭ Asia/Dhaka
  • তেহরানে শহীদ ইসলামী বিপ্লবী নেতার জানাজা-পরবর্তী শোক-অনুষ্ঠান শুরু
    তেহরানে শহীদ ইসলামী বিপ্লবী নেতার জানাজা-পরবর্তী শোক-অনুষ্ঠান শুরু

পার্সটুডে: ইসলামী ইরানের শহীদ সর্বোচ্চ নেতা তথা ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর (র) পবিত্র লাশের প্রতি বিদায়ী-সম্মাননা ও শোক জানানোর অনুষ্ঠানমালা আজ সোমবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে তেহরানে শুরু হয়েছে।

 আজ (সোমবার, ফার্সি তারিখ ১৫ তীর) সকাল ৬টা থেকে তেহরানে শহীদ ইসলামী বিপ্লবী নেতার দেহমুবারকের প্রতি বিদায়ি সম্মাননা ও শোক প্রকাশের অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ইতোমধ্যে অনুষ্ঠানস্থলের দিকে যাওয়া সব সড়ক শোকাহত মানুষের ঢলে পরিপূর্ণ। ভোরের প্রথম প্রহর থেকেই হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হতে শুরু করেন।
 

 
অনুষ্ঠানের প্রধান শোক-যাত্রার পথ নির্ধারণ করা হয়েছে তেহরানপার্স চৌরাস্তা, দামাভান্দ সড়ক, ইমাম হোসেইন (আ.) চত্বর, এনকেলাব চত্বর, আজাদি চত্বর এবং শহীদ লাশকারি সড়ক। এছাড়া মূল পথের সঙ্গে সংযুক্ত সব মোড় ও সংযোগস্থলকেও শোকযাত্রা বা শোক-মিছিলের অংশ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

হাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা, শহীদ নেতার ছবি, শোকের পতাকা এবং তাঁর মর্যাদা ও অবদানের প্রশংসাসূচক ব্যানার ও হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে বিপুলসংখ্যক মানুষ শোক-যাত্রায় অংশ নিয়েছেন। তাঁরা শোকগাথা পাঠ, পবিত্র কুরআন তিলাওয়াত এবং উদ্দীপনামূলক স্লোগানের মাধ্যমে শহীদ ইসলামী বিপ্লবী নেতাকে শেষ বিদায় জানাচ্ছেন।

শোভাযাত্রার পুরো পথ-জুড়ে জনগণের উদ্যোগে স্থাপিত সেবাকেন্দ্র (মাওকেব) এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সেবাদানকারী দল শোকাহতদের আপ্যায়ন ও প্রয়োজনীয় সেবা দিচ্ছে। একই সঙ্গে উদ্ধারকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাহী সংস্থার সদস্যরা অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করছেন।#
 

পার্স টুডে/এমএএইচ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।