ইরানের শহীদ নেতার মুষ্টিবদ্ধ হাত সম্পর্কে বেলজিয়ান বিশ্লেষকের বিবরণ
https://parstoday.ir/bn/news/world-i161074-ইরানের_শহীদ_নেতার_মুষ্টিবদ্ধ_হাত_সম্পর্কে_বেলজিয়ান_বিশ্লেষকের_বিবরণ
পার্সটুডে- ব্রাসেলসের পশ্চিম এশীয় বিষয়াবলীর একজন সাংবাদিক ও বিশ্লেষক, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ির শাহাদাতবরণের মুহূর্তের মুষ্টিবদ্ধ হাতের কথা উল্লেখ করে এক বার্তায় বলেছেন, ইরানের এই শহীদ নেতার মুষ্টিবদ্ধ হাত প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছিল।
(last modified 2026-07-06T08:34:03+00:00 )
জুলাই ০৬, ২০২৬ ১০:৫৩ Asia/Dhaka
  • ইরানের শহীদ নেতার মুষ্টিবদ্ধ হাত সম্পর্কে বেলজিয়ান বিশ্লেষকের বিবরণ
    ইরানের শহীদ নেতার মুষ্টিবদ্ধ হাত সম্পর্কে বেলজিয়ান বিশ্লেষকের বিবরণ

পার্সটুডে- ব্রাসেলসের পশ্চিম এশীয় বিষয়াবলীর একজন সাংবাদিক ও বিশ্লেষক, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ির শাহাদাতবরণের মুহূর্তের মুষ্টিবদ্ধ হাতের কথা উল্লেখ করে এক বার্তায় বলেছেন, ইরানের এই শহীদ নেতার মুষ্টিবদ্ধ হাত প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছিল।

ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ব্রাসেলসের পশ্চিম এশীয় বিষয়াবলীর সাংবাদিক ও বিশ্লেষক "এলিয়া ম্যাগনিয়ার" তার এক্স সামাজিক নেটওয়ার্ক অ্যাকাউন্টে এক বার্তায় লিখেছেন: ইরানি কর্মকর্তারা ইসলামী বিপ্লবের শহীদ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ির মৃতদেহটি খুঁজে পান, যার সুস্থ হাতটি মুষ্টিবদ্ধ অবস্থায় ছিল।

তিনি আরও বলেন, এই দৃশ্যটি প্রতিরোধের এক চূড়ান্ত চিত্রপটে পরিণত হয়েছিল। নেতা দুনিয়া ত্যাগ করছেন, কিন্তু তাঁর শরীরে প্রতিরোধের প্রতীকটি অঙ্কিত রয়েছে।

বেলজিয়ান বিশ্লেষক সবশেষে বলেন, মুষ্টিবদ্ধ হাত ইরানের অন্যতম পরিচিত রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে। তিনি বলেন: "মুষ্টিবদ্ধ হাত হলো স্থিতিশীলতা, সংগ্রাম এবং শত্রুদের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধের প্রতীক।"#

পার্সটুডে/এমআরএইচ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।