ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার অস্ত্র-মজুদ কমে গেছে মারাত্মকভাবে: সিএনএন
https://parstoday.ir/bn/news/event-i161264-ইরানের_সঙ্গে_যুদ্ধে_আমেরিকার_অস্ত্র_মজুদ_কমে_গেছে_মারাত্মকভাবে_সিএনএন
পার্স টুডে: সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ অব্যাহত থাকলে দেশটির অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
(last modified 2026-07-13T11:50:36+00:00 )
জুলাই ১৩, ২০২৬ ১৩:২৬ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারকে মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে: সিএনএন
    ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারকে মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে: সিএনএন

পার্স টুডে: সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ অব্যাহত থাকলে দেশটির অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

সিএনএন সামরিক বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলেছে, ইরানের বিরুদ্ধে অভিযানের প্রাথমিক পর্যায়েই মার্কিন সেনাবাহিনী হাজার হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (CSIS)-এর এক মূল্যায়ন অনুযায়ী, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র তার থাড (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অন্তত অর্ধেক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং টমাহক (Tomahawk) ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় ৩০ শতাংশ ব্যবহার করেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, একই মাত্রার যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার আরও কমে যেতে পারে, যা ভবিষ্যতে সম্ভাব্য সামরিক হুমকির মোকাবিলায় দেশটির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। #

পার্স টুডে/এমএএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।