'ন্যানো প্রযুক্তি-সমৃদ্ধ ইরানি ইঞ্জিন-তেল বাড়াবে গাড়ির আয়ু, কমাবে জ্বালানি ব্যয়'
https://parstoday.ir/bn/news/event-i163286-'ন্যানো_প্রযুক্তি_সমৃদ্ধ_ইরানি_ইঞ্জিন_তেল_বাড়াবে_গাড়ির_আয়ু_কমাবে_জ্বালানি_ব্যয়'
পার্সটুডে: একটি ইরানি জ্ঞানভিত্তিক কোম্পানি ন্যানো প্রযুক্তির ইঞ্জিন অয়েল তৈরি করেছে, যা ইঞ্জিনের অভ্যন্তরীণ পৃষ্ঠে একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে যন্ত্রাংশগুলোর মধ্যকার ঘর্ষণ কমাতে পারে।
(last modified 2026-09-22T07:28:58+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২৬ ১২:৪৭ Asia/Dhaka
  • 'ন্যানো প্রযুক্তি-সমৃদ্ধ ইরানি ইঞ্জিন-তেল জ্বালানি ব্যয় কমাবে'
    'ন্যানো প্রযুক্তি-সমৃদ্ধ ইরানি ইঞ্জিন-তেল জ্বালানি ব্যয় কমাবে'

পার্সটুডে: একটি ইরানি জ্ঞানভিত্তিক কোম্পানি ন্যানো প্রযুক্তির ইঞ্জিন অয়েল তৈরি করেছে, যা ইঞ্জিনের অভ্যন্তরীণ পৃষ্ঠে একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে যন্ত্রাংশগুলোর মধ্যকার ঘর্ষণ কমাতে পারে।

পার্সটুডে মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে, গাড়ির জ্বালানি খরচ বৃদ্ধি এবং দূষণকারী পদার্থের নির্গমন যখন জ্বালানি ব্যবস্থাপনা ও পরিবেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে, তখন ইঞ্জিনের কর্মক্ষমতা উন্নত করা এবং যন্ত্রাংশগুলোর মধ্যকার ঘর্ষণ কমানো জ্বালানি খরচ হ্রাস ও গাড়ির আয়ু বৃদ্ধিতে কার্যকর হতে পারে। এই প্রেক্ষাপটে ইরানের জ্ঞানভিত্তিক কোম্পানি আরিয়ান পেত্রো ইদেহ সিরামিক ন্যানোকণার ব্যবহার করে SN 10W-40 গ্রেডের ন্যানো ইঞ্জিন অয়েল তৈরি করেছে।

প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মতে, এই পণ্যটি ইঞ্জিনের ধাতব যন্ত্রাংশের ওপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে। এর ফলে ঘর্ষণ ও কার্যক্ষম তাপমাত্রা কমার পাশাপাশি জ্বালানি খরচ, তেল পোড়া, ইঞ্জিনের কম্পন এবং দূষণকারী গ্যাসের নির্গমন কমানো এবং গাড়ির কর্মক্ষমতা উন্নত করা সম্ভব হতে পারে।

কোম্পানির দেয়া তথ্য অনুযায়ী, তেলের মধ্যে থাকা ন্যানোকণাগুলো সিলিন্ডারের পৃষ্ঠে থাকা সূক্ষ্ম দাগ, আঁচড় ও ক্ষুদ্র ছিদ্রের মধ্যে প্রবেশ করে এসব স্থানের অসমতলতা আংশিকভাবে ঢেকে দেয়। এই প্রক্রিয়ার ফলে যন্ত্রাংশগুলোর মধ্যকার ঘর্ষণ কমে এবং এর ফলে ইঞ্জিনের কার্যক্ষম তাপমাত্রাও কমতে পারে। এই প্রযুক্তির ওপর পরিচালিত পরীক্ষায় জ্বালানি খরচ কমা, গাড়ির ত্বরণ বৃদ্ধি এবং তেল পোড়া ও ইঞ্জিনের কম্পন উল্লেখযোগ্যভাবে কমার প্রমাণ পাওয়া গেছে। #
 

পার্সটুডে/এমএএইচ /২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।