লেবানন সীমান্তে সম্ভাব্য অবিস্ফোরিত বোমা ফেটে এক ইসরায়েলি নিহত, আহত ১৯
https://parstoday.ir/bn/news/event-i163900-লেবানন_সীমান্তে_সম্ভাব্য_অবিস্ফোরিত_বোমা_ফেটে_এক_ইসরায়েলি_নিহত_আহত_১৯
পার্সটুডে: ​​​​​​​ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, লেবানন সীমান্তবর্তী রামিম রিজ এলাকার ইয়িফতাহে বিস্ফোরণের ঘটনায় ২০ জন ইহুদিবাদী বসতি স্থাপনকারী বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন।
(last modified 2026-10-12T14:34:11+00:00 )
অক্টোবর ১২, ২০২৬ ২০:২৪ Asia/Dhaka
  • লেবানন সীমান্তে সম্ভাব্য অবিস্ফোরিত বোমা ফেটে এক ইসরায়েলি নিহত, আহত ১৯
    লেবানন সীমান্তে সম্ভাব্য অবিস্ফোরিত বোমা ফেটে এক ইসরায়েলি নিহত, আহত ১৯

পার্সটুডে: ​​​​​​​ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, লেবানন সীমান্তবর্তী রামিম রিজ এলাকার ইয়িফতাহে বিস্ফোরণের ঘটনায় ২০ জন ইহুদিবাদী বসতি স্থাপনকারী বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ঘটনাস্থলে বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণটি সম্ভবত অবিস্ফোরিত কোনো গোলাবারুদের কারণে ঘটেছে।

পরে ইসরায়েলি দখলদার পুলিশের পক্ষ থেকে বলা হয়, উত্তরাঞ্চলের এই ঘটনাটি অবিস্ফোরিত একটি বোমার বিস্ফোরণের কারণে ঘটেছে বলে মনে হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে চারজন গুরুতরভাবে আহত হয়েছেন। তারা আরও জানায়, ইয়িফতাহ এলাকা থেকে হতাহতদের সরিয়ে নিতে ইসরায়েলি সেনাবাহিনী সহায়তা করছিল। ঘটনাটিকে অত্যন্ত গুরুতর হিসেবে বর্ণনা করা হয়েছে।

পরবর্তী সময়ে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গ্যালিলি অঞ্চলের কিবুতজ নেয়োত মর্দেখাইয়ের কাছে একটি খোলা এলাকায় বিস্ফোরণে প্রায় ২০ জন ভ্রমণকারী আহত হয়েছেন। আহতদের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকও রয়েছেন। ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

কঠিন পরিস্থিতির মধ্যেও উদ্ধারকাজ পরিচালনা এবং আহতদের চিকিৎসা দেওয়ার জন্য ইসরায়েলি সামরিক হেলিকপ্টার ও দেশটির জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদোমের টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে, বিস্ফোরণটি পুরোনো কোনো বোমার কারণে ঘটেছে। নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছিল এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছিল। ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাটিকে বহুসংখ্যক হতাহতের ঘটনা হিসেবে ঘোষণা করে। #
 

পার্স টুডে/এমএএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।