ওমান সাগরে 'নিয়ম লঙ্ঘনকারী' আরেক তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড + ভিডিও
https://parstoday.ir/bn/news/event-i163978-ওমান_সাগরে_'নিয়ম_লঙ্ঘনকারী'_আরেক_তেলবাহী_জাহাজে_অগ্নিকাণ্ড_ভিডিও
পার্সটুডে: ওমান সাগরে নিষিদ্ধ এলাকায় আরও একটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে। ইরানের সেনাবাহিনীর নৌশাখা এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।
(last modified 2026-10-16T10:19:26+00:00 )
অক্টোবর ১৬, ২০২৬ ১৬:১১ Asia/Dhaka
  • ওমান সাগরে 'নিয়ম লঙ্ঘনকারী' আরেক তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড + ভিডিও

পার্সটুডে: ওমান সাগরে নিষিদ্ধ এলাকায় আরও একটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে। ইরানের সেনাবাহিনীর নৌশাখা এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।

নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, হরমুজ প্রণালীর পূর্ব দিকে টহল ও নজরদারির সময় তাদের পর্যবেক্ষণ দল আগুন ধরা জাহাজটি দেখতে পায়। জাহাজটি নিষিদ্ধ এলাকায় ছিল। ইরানি নৌবাহিনী এটিকে "নিয়ম লঙ্ঘনকারী" বলে বর্ণনা করেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বরাতে পার্সটুডে জানিয়েছে, জাহাজটি নিজের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে রেখেছিল। এই অবস্থায় সেটি ওমান সাগরের নিষিদ্ধ এলাকা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

নৌবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের সেনাবাহিনীর নৌবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর নিয়ন্ত্রণ ও নজরদারির মধ্যে আছে।#

পার্সটুডে/এমএআর/১৬