-
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ
ডিসেম্বর ২১, ২০২৪ ১৩:৩১বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল।
-
দু-এক দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার
ডিসেম্বর ২১, ২০২৪ ১২:৫৫বাংলাদেশে চাঁদাবাজির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, চাঁদাবাজদের একটি হালনাগাদ তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা হয়ে গেলে আগামী দুই-একদিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হবে।
-
‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর
ডিসেম্বর ২১, ২০২৪ ১০:৫১ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস 'অবৈধ বাংলাদেশিদের' জন্য ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছেন।
-
দিল্লির স্কুলগুলোতে 'অবৈধ বাংলাদেশিদের' সন্তান শনাক্তের নির্দেশ এমসিডি'র
ডিসেম্বর ২১, ২০২৪ ১০:০৯দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) 'অবৈধ বাংলাদেশি' শিক্ষার্থীদের চিহ্নিত করতে সমস্ত স্কুলকে নির্দেশ দিয়েছে। বিধানসভা নির্বাচনের আগেভাবে এই নির্দেশ দেওয়ায় 'বাংলাদেশি অনুপ্রবেশ' ইস্যুটি আবারো গুরুত্ব পাচ্ছে বলে মনে করা হচ্ছে।
-
শুল্ক এড়াতে ইইউকে আমেরিকার তেল-গ্যাস কিনতে হবে: ট্রাম্পের হুঁশিয়ারি
ডিসেম্বর ২১, ২০২৪ ০৯:০৬বাণিজ্য শুল্ক এড়াতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের তেল ও গ্যাস কেনার প্রতিশ্রুতি দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
-
তেল আবিবের কেন্দ্রস্থলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, অন্তত ১৬ জন আহত
ডিসেম্বর ২১, ২০২৪ ০৮:২০ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে একটি পার্কে আঘাত হানে এবং অন্তত ১৬ জন আহত হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে।
-
মধ্যপ্রাচ্যে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করুন: ব্রিটেন ও অস্ট্রেলিয়াকে তেহরান
ডিসেম্বর ২১, ২০২৪ ০৮:০৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করার জন্য ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ দুটি দেশ যে হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে, তাদের সেই নীতিতে পরিবর্তন আনা উচিত।
-
মুসলিম দেশগুলোকে বিভক্ত করার চেষ্টা করছে আমেরিকা ও ইসরাইল
ডিসেম্বর ২১, ২০২৪ ০৭:৪৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের আধিপত্যকে আরো বিস্তৃত করার জন্য আমেরিকা ও দখলদার এই শক্তি মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিধা-বিভক্তি বাড়িয়ে তোলার দীর্ঘমেয়াদী এক ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে।
-
সিরিয়ায় আসাদকে ক্ষমতাচ্যুত করতে সশস্ত্র গোষ্ঠীগুলোকে 'শক্তিশালী' করেছে আমেরিকা
ডিসেম্বর ২১, ২০২৪ ০৭:৩২সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশটির দক্ষিণাঞ্চলের একটি সশস্ত্র গোষ্ঠীকে কয়েক সপ্তাহ আগে থেকে আমেরিকা শক্তিশালী করেছিল। এই গোষ্ঠীকে ওয়াশিংটন অর্থ ও অস্ত্র দিয়ে আসাদ-বিরোধী তাণ্ডবে অংশ নেয়ার জন্য প্রস্তুত করে তোলে।
-
আবু জোলানির বিরুদ্ধে ঘোষিত পুরস্কার স্থগিত করল আমেরিকা
ডিসেম্বর ২১, ২০২৪ ০৬:৫০সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল-জোলানিকে আটক করার বিনিময়ে এক কোটি ডলারের যে পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকা তা স্থগিত করেছে ওয়াশিংটন। গতকাল (শুক্রবার) পশ্চিম এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ এই ঘোষণা দেন।