খবর
  • ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়, রায় স্থগিত করল আপিল বিভাগ

    ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়, রায় স্থগিত করল আপিল বিভাগ

    ডিসেম্বর ১০, ২০২৪ ১১:২৬

    ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে বাংলাদেশ হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ (মঙ্গলবার) এ আদেশ দেন। আপিল বিভাগের এই আদেশের ফলে ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হবে না।

  • সিরিয়ায় আসাদ সরকারের পতনের পেছনে অভ্যন্তরীণ তিনটি বড় কারণ

    সিরিয়ায় আসাদ সরকারের পতনের পেছনে অভ্যন্তরীণ তিনটি বড় কারণ

    ডিসেম্বর ১০, ২০২৪ ১১:১৫

    ২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদের মৃত্যুর পর তার ছেলে বাশার আল-আসাদ ক্ষমতা গ্রহণ করেন। বাশার আল-আসাদ ২৪ বছর ধরে সিরিয়ায় ক্ষমতায় ছিলেন এবং আসাদ পরিবার মোট ৫৪ বছর ধরে এই দেশে ক্ষমতায় ছিল। বাশার আসাদের পতনের সাথে সাথে সিরিয়ায় আসাদ পরিবারের ক্ষমতা কার্যত শেষ হয়ে যায়। বাশার আল-আসাদের পতনের পেছনে অনেক অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কারণ রয়েছে, তবে অভ্যন্তরীণ কারণগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।

  • ‘অগঠনমূলক পদক্ষেপের জবাব দিতে মোটেই দ্বিধা করবে না ইরান’

    ‘অগঠনমূলক পদক্ষেপের জবাব দিতে মোটেই দ্বিধা করবে না ইরান’

    ডিসেম্বর ১০, ২০২৪ ১১:১০

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশের পরমাণু কর্মসূচি নিয়ে যেকোনো ধরনের অগঠনমূলক পদক্ষেপের বিরুদ্ধে জবাব দিতে মোটেই দ্বিধা করবে না তেহরান। তবে ইরান এখনো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সাথে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত আছে।

  • কুনেইত্রার দুই শহর দখল করেছে ইসরাইল, এগিয়ে যাচ্ছে দারা শহরের দিকে

    কুনেইত্রার দুই শহর দখল করেছে ইসরাইল, এগিয়ে যাচ্ছে দারা শহরের দিকে

    ডিসেম্বর ১০, ২০২৪ ১০:২০

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইহুদিবাদী ইসরাইলি সেনারা সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের দুটি শহর দখল করেছে। শহর দুটি ইসরাইল অধিকৃত গোলান মালভূমির কাছে। এছাড়া, ইসরাইলি সেনারা গোলান মালভূমির সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ট্যাংক মোতায়েন করেছে।

  • সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দায় ইরান; অবিলম্বে ব্যবস্থা নেয়ার আহ্বান

    সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দায় ইরান; অবিলম্বে ব্যবস্থা নেয়ার আহ্বান

    ডিসেম্বর ১০, ২০২৪ ০৬:১৫

    সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ইহুদিবাদী ইসরাইলের ধারাবাহিক হামলা এবং গোলান মালভূমি দিয়ে সিরিয়ার ভূমিতে দখলদার সেনাদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সোমবার তেহরানে এক বক্তব্যে এ নিন্দা জানান।

  • আসাদ সরকারের পতনের সুযোগে সিরিয়ায় আগ্রাসন শুরু করেছে ইসরাইল

    আসাদ সরকারের পতনের সুযোগে সিরিয়ায় আগ্রাসন শুরু করেছে ইসরাইল

    ডিসেম্বর ১০, ২০২৪ ০৬:১১

    সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের সুযোগ দেশটির ওপর বড় ধরনের আগ্রাসন শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়ার সামরিক স্থাপনাগুলো এবং অত্যাধুনিক সমরাস্ত্রের ভাণ্ডারগুলোতে হামলা জোরদার করা হবে বলেও ঘোষণা দিয়েছে তেল আবিব।

  • ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত: সেনাপ্রধান

    ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত: সেনাপ্রধান

    ডিসেম্বর ১০, ২০২৪ ০৬:০৫

    ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় সব সময় প্রস্তুত থাকে।

  • গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে: রিপোর্ট

    গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে: রিপোর্ট

    ডিসেম্বর ১০, ২০২৪ ০৫:৫৯

    গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় বেশ খানিকটা অগ্রগতি হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এটি বলেছে, যুদ্ধবিরতির আলোচনায় হামাস ও ইসরাইলের মধ্যে বন্দি বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে।

  • ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি’

    ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি’

    ডিসেম্বর ০৯, ২০২৪ ১৫:০৯

    ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সুসম্পর্ক চায়। আজ (সোমবার) বিকেলে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।