-
গাজার বেইত লাহিয়ায় আবাসিক ভবনে ইসরাইলি হামলা: ২৫ শিশুসহ ৯৩ শহীদ
অক্টোবর ২৯, ২০২৪ ১৪:৪২গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকার একটি আবাসিক ভবনে ইসরাইলের বিমান হামলায় ২৫ শিশুসহ ৯৩ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হামলার শিকার হওয়া পাঁচতলা ভবনটিতে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।
-
শেখ নাঈম কাসেম হিজবুল্লাহর নতুন মহাসচিব নির্বাচিত
অক্টোবর ২৯, ২০২৪ ১৩:৫২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম দলের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গত মাসে দক্ষিণ বৈরুতে ইসরাইলি হামলায় শহীদ হওয়ার পর থেকে পদটি শূন্য ছিল।
-
'নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন হয়ে গেছে, নাম প্রকাশ আজ-কালের মধ্যে'
অক্টোবর ২৯, ২০২৪ ১১:৩৫বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সই হওয়ার পর আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবারের মধ্যে প্রজ্ঞাপন হয়ে যাবে।
-
ইসরাইলের আরো এক সেনা কর্মকর্তার মৃত্যু, আলোচক দলের উপ প্রধানের পদত্যাগ
অক্টোবর ২৯, ২০২৪ ১০:১৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে মারাত্মক আহত হওয়া ইসরাইলের আরো এক সেনা কর্মকর্তা মারা গেছেন। উত্তর গজায় প্রচণ্ড সংঘর্ষের সময় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় আহত হয়েছিলেন এই সেনা কর্মকর্তা।
-
‘মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে দেয়া যাবে না’
অক্টোবর ২৯, ২০২৪ ০৮:১০মধ্যপ্রাচ্যকে কোনভাবেই অস্থিতিশীল করতে দেয়া যাবে না বলে একমত হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরব।
-
‘লেবাননে দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করুন’
অক্টোবর ২৯, ২০২৪ ০৭:৫৭ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, কোনো রকমের দেরি না করে লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠ করা জরুরি। ইসরাইলের আগ্রাসনে যখন লেবাননের মানুষ ব্যাপকভাবে হতাহত ও উদ্বাস্তু হচ্ছেন তখন তিনি এই আহ্বান জানালেন।
-
আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতি রেখেই ইরান ইসরাইলকে জবাব দেবে: ইরাভানি
অক্টোবর ২৯, ২০২৪ ০৭:০৫জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব দেয়ার অধিকার রাখে তেহরান এবং সম্ভাব্য জবাব হবে আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতি রেখে।
-
আমেরিকা-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডারের ফাঁসি কার্যকর করল ইরান
অক্টোবর ২৯, ২০২৪ ০৬:৪৫আমেরিকা-ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডারের ফাঁসি কার্যকর করেছে ইরান। তেহরানের প্রসিকিউটর-জেনারেলের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতির উদ্ধৃতি দিয়ে ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা ‘মিজান’ এ তথ্য জানিয়েছে।
-
লোহিত সাগর ও আরব সাগরে ৩ জাহাজে হামলা চালাল ইয়েমেন
অক্টোবর ২৯, ২০২৪ ০৬:৩৪ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর ও আরব সাগরে ইসরাইল অভিমুখী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর কথা ঘোষণা করেছে। ওই বাহিনী বলেছে, ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর তারা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা লঙ্ঘন করায় জাহাজগুলোর ওপর হামলা চালানো হয়।
-
ইসরাইলি আগ্রাসনে ইরানের সামরিক সক্ষমতার ক্ষতি হয়নি: নিরাপত্তা প্রধান
অক্টোবর ২৯, ২০২৪ ০৬:১৭ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনে ইরানের সার্বিক সামরিক সক্ষমতার কোনো ক্ষতি হয়নি।