-
প্রতিরোধ সংগ্রামে ফিলিস্তিনি জাতির পাশে থাকার ঘোষণা দিলেন পেজেশকিয়ান
সেপ্টেম্বর ০৪, ২০২৪ ১০:৫৩ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার সরকার বিশ্বের সকল নির্যাতিত জাতি বিশেষ করে দখলদার ইসরাইল সরকারের বিরুদ্ধে প্রতিরোধকামী ফিলিস্তিনি জাতিকে সর্বোতভাবে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
-
পদত্যাগ করেছেন ইসরাইলের পদাতিক বাহিনীর কমান্ডার
সেপ্টেম্বর ০৩, ২০২৪ ১৬:৩৫ইহুদিবাদী ইসরাইলের পদাতিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল তামির ইয়াদাই পদত্যাগ করেছেন। সম্প্রতি ইসরাইলি বাহিনী থেকে কর্মকর্তাদের পদত্যাগের ঢেউয়ের মধ্যেই তিনি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।
-
ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিল পাস
সেপ্টেম্বর ০৩, ২০২৪ ১৫:৫৩ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাস হয়েছে ‘অপরাজিতা নারী ও শিশু বিল-২০২৪'। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গই ভারতের প্রথম কোনো রাজ্য, যারা ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ ও শিশুদের যৌন নিপীড়নবিরোধী কেন্দ্রীয় আইনে সংশোধনীর উদ্যোগ নিল।
-
তুরস্কের ইজমির বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
সেপ্টেম্বর ০৩, ২০২৪ ১৫:৩৮তুরস্কের ইজমির বন্দরে আমেরিকার একটি যুদ্ধজাহাজ নোঙর করেছে। এর প্রতিবাদে দেশটির জনগণ ব্যাপক বিক্ষোভ করেছে।
-
শেষ পর্যন্ত ইসরাইলে আংশিক অস্ত্রবিক্রি নিষিদ্ধ করল ব্রিটেন
সেপ্টেম্বর ০৩, ২০২৪ ১৫:৩২ইহুদিবাদী ইসরাইলের কাছে আংশিকভাবে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে ব্রিটেন। গত কয়েক মাস ধরে ইসরাইলে অস্ত্ররপ্তানির বিরুদ্ধে ব্রিটেনে বিক্ষোভ চলার পর শেষ পর্যন্ত লন্ডন এই সিদ্ধান্ত নিল।
-
গাজাজুড়ে জাতিসংঘ পরিচালিত স্কুলের ৭০ শতাংশ ‘ধ্বংস বা ক্ষতিগ্রস্ত’
সেপ্টেম্বর ০৩, ২০২৪ ১৫:২৮ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ সংস্থা আনরোয়ার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে ইহুদিবাদী ইসরাইল বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর এ পর্যন্ত জাতিসংঘ পরিচালিত স্কুলের ৭০ শতাংশ 'ধ্বংস বা ক্ষতিগ্রস্ত' হয়েছে।
-
ড. ইউনূসের সম্মানে ৫৭ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করে দিল আরব আমিরাত
সেপ্টেম্বর ০৩, ২০২৪ ১৪:৪৭বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় যে ৫৭ প্রবাসী বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে তাঁর প্রতি সম্মান দেখিয়ে এসব প্রবাসীকে ক্ষমা করে দিয়েছেন আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
-
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
সেপ্টেম্বর ০৩, ২০২৪ ১২:৩৭রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ঐতিহাসিক এক সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজের আগে পাকিস্তানের মাটিতে ৩ সংস্করণ মিলে কোনো জয় ছিল না। টেস্টে ঘরের মাঠে একটি ড্র সর্বোচ্চ সাফল্য।
-
পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যার বদলা চান আবদুল্লাহিল আমান আযমী
সেপ্টেম্বর ০৩, ২০২৪ ১১:৪৫ঢাকার পিলখানায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী-বিডিআরের (বর্তমানে বিজিবি) সদরদফতরে বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনার বদলা চেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী।
-
পশ্চিম তীরে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর হামলা অব্যাহত
সেপ্টেম্বর ০৩, ২০২৪ ০৮:২৩অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার মধ্যে স্থানীয় সংবাদমাধ্যমের সদস্যদের ওপর দখলদার বাহিনী হামলা অব্যাহত রেখেছে। গতকাল (সোমবার) নতুন করে চালানো হামলায় অন্তত দুই ফিলিস্তিনি সাংবাদিক আহত হন।