-
পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়া ধাপ্পাবাজি করছে না: পাশ্চাত্যকে মেদভেদেভ
জুন ০১, ২০২৪ ১০:৩৮রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে যে কথা বলা হয়েছে তা মোটেই ধাপ্পাবাজি নয়। তিনি বলেন, পশ্চিমাদের সাথে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে।
-
ওআইসি’র বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানালো ইরান
জুন ০১, ২০২৪ ১০:০৮ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি।
-
ইসরাইল আগ্রাসন বাড়ালে তার জবাব দিতে হিজবুল্লাহ সম্পূর্ণভাবে প্রস্তুত
জুন ০১, ২০২৪ ০৯:৫১লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি লেবাননের বিরুদ্ধে আগ্রাসনের মাত্রা বাড়াতে চায় তাহলে তার জবাব দেয়ার জন্য হিজবুল্লাহ যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
-
ন্যাটো সামরিক জোট তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সৃষ্টি করছে: হাঙ্গেরির অভিযোগ
জুন ০১, ২০২৪ ০৯:২৯হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ন্যাটো জোটভুক্ত দেশগুলো রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঝুঁকি সৃষ্টি করছে। চেক রিপাবলিকের রাজধানী প্রাগে ন্যাটো সামরিক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের যখন বৈঠক চলছে তখন গতকাল (শুক্রবার) অরবান এ কথা বলেন। তিনি বলেন, ন্যাটো জোট প্রতি সপ্তাহে যুদ্ধের কাছাকাছি এগিয়ে যাচ্ছে।
-
‘গাজায় ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ বিনামূল্যে পার পাবে না’
জুন ০১, ২০২৪ ০৯:১৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তা বিনামূল্যে পার পাবে না, এজন্য তাদেরকে অবশ্যই মূল্য দিতে হবে।
-
স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারকে স্বাগত জানাই: হামাস
জুন ০১, ২০২৪ ০৬:৪৭মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করে গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে নেয়ার যেকোনো পরিকল্পনাকে হামাস স্বাগত জানায়।
-
গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ইসরাইল পূর্ণাঙ্গ প্রস্তাব দিয়েছে: বাইডেন
জুন ০১, ২০২৪ ০৬:১৪মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে ইসরাইল নতুন করে একটি প্রস্তাব দিয়েছে এবং প্রস্তাবটি কাতারের মাধ্যমে হামাসের কাছে পৌঁছে দেয়া হয়েছে। তিনি গতকাল (শুক্রবার) এক গুরুত্বপূর্ণ ভাষণে এ তথ্য জানিয়ে হামাসকে তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন।
-
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চায় বাহরাইন: রাজা হামাদ
জুন ০১, ২০২৪ ০৬:০৮বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তিনি শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে এক বৈঠকে মানামার এ প্রচেষ্টার কথা জানান।
-
‘মধ্যপ্রাচ্য থেকে ইসরাইল নামক ক্যান্সার সৃষ্টিকারী টিউমার অপসারণ করতে হবে’
জুন ০১, ২০২৪ ০৬:০৪লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলকে বিশ্বের বুক থেকে মুছে ফেলার জন্য বৈশ্বিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইল একটি ‘ক্যান্সার সৃষ্টিকারী টিউমার’ যা অপসারণ করতে হবে।
-
পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দটি বাদ দেওয়া দুঃখজনক: সাবেক পররাষ্ট্রমন্ত্রী
মে ৩১, ২০২৪ ১৭:১৯ই-পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দটি ডিলিট করা দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।