-
প্রেসিডেন্ট রায়িসির শেষবিদায় অনুষ্ঠানে বিপুল উপস্থিতি জনগণের আস্থার প্রমাণ: আয়াতুল্লাহ খাতামি
মে ২৪, ২০২৪ ১৬:২৩তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও তার সফরসঙ্গীদের জানাজা ও দাফনসহ শেষবিদায় অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় অংশ নিয়ে ইরানিরা আবারও ইসলামি প্রজাতন্ত্রী ব্যবস্থার প্রতি নিজেদের আস্থা ও বিশ্বাসের প্রমাণ দিয়েছেন।
-
ভোটের পরিসংখ্যান প্রকাশ সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না ভারতের সুপ্রিম কোর্ট
মে ২৪, ২০২৪ ১৬:০১লোকসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মোট ভোটদানের বিস্তরিত পরিসংখ্যান প্রকাশের দাবিতে এডিআরের করা মামলায় নির্বাচন কমিশনকে কোনও নির্দেশ দেয়নি ভারতের সুপ্রিম কোর্ট।
-
রাশিয়ার সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো: ভিক্টর অরবান
মে ২৪, ২০২৪ ১৪:৪২হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট। তবে সেই যুদ্ধে ন্যাটো সদস্য হয়েও হাঙ্গেরি অংশ নেবে না কারণ এর মাধ্যমে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে।
-
ফিলিস্তিনের পশ্চিম তীরে দূতাবাস খুলবে কলম্বিয়া
মে ২৪, ২০২৪ ১৪:০৬ইসরাইলের অব্যাহত দখলদারিত্ব, আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এখন পশ্চিম তীরের রামাল্লাহ শহরে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে কলম্বিয়া।
-
হেলিকপ্টার দুর্ঘটনায় ক্ষতি ক্রমবর্ধমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারবে না
মে ২৪, ২০২৪ ১৩:২৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় দেশের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা শহীদ হওয়ার পরেও ইরানের ক্রমবর্ধমান আন্দোলন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গঠনমূলক ভূমিকায় কোন বিঘ্ন সৃষ্টি হবে না।
-
নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানায় বাংলাদেশের সমর্থন রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
মে ২৪, ২০২৪ ১৩:০৩বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে বাংলাদেশ তাতে সমর্থন দেবে।
-
গাজায় 'সম্পূর্ণ বিজয়' না আসা পর্যন্ত লড়াই অব্যাহত রাখার প্রতিশ্রুতি
মে ২৪, ২০২৪ ১২:১৩ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ পর্যায়ের কমান্ডারদের সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের নেতাদের বৈঠক হয়েছে। রাজধানী তেহরানে অনুষ্ঠিত ওই বৈঠকে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি উপস্থিত ছিলেন।
-
রাশিয়ায় মার্কিন সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়ে ডিক্রি জারি
মে ২৪, ২০২৪ ১১:৩৪রাশিয়ায় মার্কিন সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়ে একটি ডিক্রিতে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ডিক্রি জারির ফলে আমেরিকায় রাশিয়ার সম্পদ জব্দ করলে তার ক্ষতিপূরণ হিসেবে জব্দকৃত মার্কিন সম্পদ রুশ কর্তৃপক্ষ ব্যবহার করতে পারবে।
-
প্রেসিডেন্ট রায়িসি ছিলেন মুসলিম উম্মাহর সম্মানের উৎস
মে ২৪, ২০২৪ ১০:৫৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি মুসলিম উম্মাহর জন্য সম্মানের উৎস ছিলেন। একই সাথে তিনি ছিলেন ইরান ও মুসলিম দেশগুলোর প্রতিরক্ষার ক্ষেত্রে সাহসী ব্যক্তিত্ব।
-
প্রথম রিপোর্ট প্রকাশ করল ইরানের সশস্ত্র বাহিনী
মে ২৪, ২০২৪ ১০:৫০ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার নানা দিক ও কারণ নিয়ে প্রথমবারের মতো রিপোর্ট প্রকাশ করেছে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। গত রোববারের ওই দুর্ঘটনায় প্রেসিডেন্ট রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান-সহ গুরুত্বপূর্ণ নয় কর্মকর্তা শহীদ হন।