-
‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ ব্যর্থ করে দেয়ার আহ্বান জানালেন সর্বোচ্চ নেতা
আগস্ট ১০, ২০১৯ ১১:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আল্লাহর ঘর বায়তুল্লাহ’র জিয়ারতকারী হাজিদের উদ্দেশে দেয়া এক বাণীতে সাম্রাজ্যবাদী শক্তিগুলো এবং তাদের রিংলিডার আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করাকে নির্যাতিত জনগোষ্ঠীর ঘাতক ও যুদ্ধবাজদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করারই নামান্তর বলে উল্লেখ করেছেন।
-
ইরান বিমান প্রতিরক্ষায় ব্যবহৃত রাডার ব্যবস্থা 'ফালাকের' উন্মোচন করেছে
আগস্ট ১০, ২০১৯ ১১:২৩ইরান আজ 'ফালাক' নামের বিমান প্রতিরক্ষায় ব্যবহৃত এক রাডার ব্যবস্থার উন্মোচন করেছে। ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আমির রেজা সাবাহিফার্দের উপস্থিতে 'ফালাকের' উন্মোচন করা হয়।
-
পবিত্র কাবাঘরের গিলাপ প্রতিস্থাপনের ভিডিও
আগস্ট ১০, ২০১৯ ১০:১১প্রতিবছর পবিত্র আরাফার দিন কাবাঘরের গিলাপ পরিবর্তন করা হয়।
-
কাশ্মীরে হত্যাকাণ্ড বন্ধের দাবিতে ইরানে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ
আগস্ট ০৮, ২০১৯ ১০:৪৯ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে মুসলমান হত্যার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ হয়েছে। ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে সমবেত হয়ে বিক্ষোভ দেখান।
-
আকাশ থেকে পাইলটের ক্যামেরায় এক অপরূপ বাংলাদেশ
আগস্ট ০৫, ২০১৯ ১৪:২১বাংলাদেশ একটি বদ্বীপ ভূমি। দেশটির বেশিরভাগ অঞ্চল সমতল ও নিম্নভুমি। ফলে প্রতিবছর বন্যা হয়। দেশটির বেশিরভাগ মানুষ বসবাস করেন গ্রামে, নদীর কাছাকাছি এলাকায়। ছোটবড় প্রায় সাতশ নদী রয়েছে দেশজুড়ে। এই নদীগুলো মিলে দেশটিতে ১৫,০০০ কিলোমিটার নদীপথ তৈরি করেছে, যা বিশ্বের অন্যতম দীর্ঘতম। তাই আপনি যদি আকাশ থেকে বাংলাদেশকে দেখেন, তাহলে নদী, খাল-বিল ও জলসংলগ্ন মানুষের জীবন আপনাকে স্বাগত জানাবে।
-
হামাদানের সূর্যমুখী ক্ষেত
আগস্ট ০৫, ২০১৯ ১২:২১একবর্ষী ফুলগাছ সূর্যমুখীকে চেনে না এমন মানুষ সত্যিই বিরল। বিশ্বের প্রায় সর্বত্রই এ ফুলগাছের দেখা মেলে। সূর্যমুখী গাছ লম্বায় ৩ মিটার বা ৯.৮ ফুট পর্যন্ত হতে পারে। আর এ ফুলের ব্যাস ৩০ সেন্টিমিটার বা ১২ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। সূর্যের সঙ্গে এ ফুলের চেহারা মিল আছে এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে একে সূর্যমুখী বলা হয়। ইরানের হামাদানের সূর্যমুখী ক্ষেত থেকে এ সব ছবি তোলা হয়েছে। এ সব ছবি তুলেছেন ইরানের মেহের নিউজ এজেন্সির আলোকচিত্রী ইমান হামিখান
-
ইরানে নবীবংশের অন্যতম সদস্য হজরত ইমাম রেজা (আ.)'র পবিত্র মাজার
আগস্ট ০৫, ২০১৯ ১১:৫৪হজরত ইমাম রেজা (আ.) পবিত্র মদিনায় ১৪৮ হিজরিতে জন্মগ্রহণ করেন এবং ২০৩ হিজরির ত্রিশে সফর শাহাদাতবরণ করেন।
-
পুরোহিত ভাতা চালু করে বনগাঁ পৌর চেয়ারম্যান গণতন্ত্র হত্যা করেছেন: বিজেপি
আগস্ট ০৪, ২০১৯ ১৫:৪৩ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ পৌরসভাকে কেন্দ্র করে হাইকোর্টে মামলা চলাকালীন চেয়ারম্যানের পক্ষ থেকে পুরোহিত ভাতা চালু করে গণতন্ত্র হত্যা করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। আজ (রোববার) বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল ওই অভিযোগ করেছেন।
-
ইরানে বিশ্বের সর্ববৃহৎ কার্পেট তৈরি
আগস্ট ০৩, ২০১৯ ১২:০৮ইরানের তাব্রিজ শহরে বিশ্বের সর্ববৃহৎ হাতে বোনা কার্পেট প্রদর্শন করা হয়েছে। ১ আগস্ট (বৃহস্পতিবার) পশ্চিম আজারবাইজান প্রদেশের তাব্রিজে শুরু হওয়া আন্তর্জাতিক কার্পেট মেলায় এটির উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। ৬০০ বর্গমিটার কার্পেটটি তৈরি করতে সময় লেগেছে ছয় বছর।
-
দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইয়েমেন; ঘুরে যাবে যুদ্ধের মোড় (ভিডিওসহ)
আগস্ট ০৩, ২০১৯ ০৭:০৩ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী দেশে তৈরি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বোরকান-৩ উন্মোচন করেছে। ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্র সৌদি-ইয়েমেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে। সৌদি আরবের দাম্মাম সামরিক ঘাঁটিতে সফলভাবে আঘাত হানার পর ক্ষেপণাস্ত্রটি সবার সামনে প্রদর্শন করা হলো।