-
ট্রাম্পের কাছে প্রিয়া সাহার মিথ্যাচার: বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক প্রতিবাদ
জুলাই ২০, ২০১৯ ০৮:৩৯সংখ্যালঘুদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’-এর সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন তার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
-
ভিডিও ফুটেজ প্রকাশ করে ট্রাম্পের দাবি মিথ্যা প্রমাণ করল ইরান
জুলাই ১৯, ২০১৯ ২০:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের ড্রোন ধ্বংসের মার্কিন দাবি যে মিথ্যা ও ভিত্তিহীন তা প্রমাণে গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আইআরজিসি। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র জনসংযোগ বিভাগ ভিডিও ফুটেজ প্রকাশের পর বলেছে, আমেরিকা যে মিথ্যা বলছে তা সবার সামনে তুলে ধরতেই এই ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে।
-
পরিবহণ ধর্মঘটের জেরে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য ব্যাহত
জুলাই ১৫, ২০১৯ ১৬:১৯ভারত ও বাংলাদেশের মধ্যে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে পরিবহণ ধর্মঘটের জেরে বাণিজ্য ব্যাহত হওয়ায় আমদানি-রফতানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েছেন। ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে যাওয়া পণ্যবাহী ট্রাক খালাস করার জন্য সেখানকার শ্রমিকরা বকশিশের নামে অস্বাভাবিক পরিমাণে অর্থ দাবি করেন বলে অভিযোগ।
-
জন্মদিনে পুষ্পে পুষ্পে সুশোভিত ইমাম রেজা (আ)-এর পবিত্র মাজার
জুলাই ১৫, ২০১৯ ১৩:২৩ইরানের পবিত্র নগরী মাশহাদে আহালে বাইত বা নবী বংশের ৮ম ইমাম রেজা (আ) মাজার অবস্থিত। ১১ জিলকদ তার জন্মবার্ষিকীর দিনে এ মাজার পুষ্পে পুষ্পে সুশোভিত হয়ে উঠেছিল। এখানে ফুল ফুলে ভরে ওঠা পবিত্র মাজার প্রাঙ্গণের ছবি দেয়া হলো।
-
ইসরাইলের অস্ত্র কারখানায় আগুন
জুলাই ১৫, ২০১৯ ১৩:২১ইহুদিবাদী ইসরাইলের একটি অস্ত্র কারখানায় আগুন লেগে ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক দূর থেকেই ধোয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে।
-
মুখ্যমন্ত্রীর ‘তোষণ’ মন্তব্য মুসলিমরা পছন্দ করে না: কামরুজ্জামান
জুলাই ১১, ২০১৯ ১৩:১৬ভারতের পশ্চিমবঙ্গের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেছেন, মুখ্যমন্ত্রীর ‘মুসলিম তোষণ’ মন্তব্য মুসলিমরা পছন্দ করে না। তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় সংখ্যালঘু যুব ফেডারেশনের ১৬তম প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
গণপিটুনিতে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
জুলাই ১০, ২০১৯ ১৮:১৮ভারতের বিভিন্নস্থানে গণপিটুনিতে সংখ্যালঘু মুসলিম হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের নলহাটিতে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
-
মধ্য প্রদেশে গরু পাচারের অভিযোগে দড়ি দিয়ে বেঁধে ২৫ জনকে মারধর
জুলাই ০৮, ২০১৯ ১২:৪২ভারতের মধ্য প্রদেশের খান্ডোয়ায় গো-রক্ষকরা তাণ্ডব চালিয়ে গরু পাচারের অভিযোগে ২৫ জনকে দড়ি দিয়ে বেঁধে, কান ধরে উঠবস করিয়ে ‘গো-মাতা কী জয়’ ধ্বনি দিতে বাধ্য করেছে। আক্রান্তদের মধ্যে ৬ জন মুসলিম। তারা মহারাষ্ট্রে এক পশু মেলায় গরু নিয়ে যাচ্ছিলেন বলে দাবি। যদিও পুলিশের দাবি, তাদের কাছে বৈধ নথি ছিল না। গতকাল (রোববার) মধ্য প্রদেশের জেলার সাভালিকেড়া গ্রামে ওই ঘটনা ঘটেছে।
-
অত্যাধুনিক সামরিক যোগাযোগ সিস্টেম 'সেপেহর-১১০' উদ্বোধন করল ইরান
জুলাই ০৭, ২০১৯ ১৩:৫০ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ (রোববার) অত্যাধুনিক সামরিক যোগাযোগ সিস্টেম 'সেপেহর-১১০' উদ্বোধন করেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এই ব্যবস্থা উদ্বোধন করেন।
-
মাদ্রাসায় সন্ত্রাসী তৎপরতার অভিযোগের বিরুদ্ধে কোলকাতায় ধিক্কার মিছিল
জুলাই ০৩, ২০১৯ ১৬:৫৩ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি মাদ্রাসায় সন্ত্রাসী তৎপরতার অভিযোগ করে সংসদে যে বিবৃতি দিয়েছেন তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। আজ (বুধবার) বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান লেখা সম্বলিত পোস্টার বহন করে মিছিল করেন।