মধ্য প্রদেশে গরু পাচারের অভিযোগে দড়ি দিয়ে বেঁধে ২৫ জনকে মারধর
https://parstoday.ir/bn/news/india-i71807-মধ্য_প্রদেশে_গরু_পাচারের_অভিযোগে_দড়ি_দিয়ে_বেঁধে_২৫_জনকে_মারধর
ভারতের মধ্য প্রদেশের খান্ডোয়ায় গো-রক্ষকরা তাণ্ডব চালিয়ে গরু পাচারের অভিযোগে ২৫ জনকে দড়ি দিয়ে বেঁধে, কান ধরে উঠবস করিয়ে ‘গো-মাতা কী জয়’ ধ্বনি দিতে বাধ্য করেছে। আক্রান্তদের মধ্যে ৬ জন মুসলিম। তারা মহারাষ্ট্রে এক পশু মেলায় গরু নিয়ে যাচ্ছিলেন বলে দাবি। যদিও পুলিশের দাবি, তাদের কাছে বৈধ নথি ছিল না। গতকাল (রোববার) মধ্য প্রদেশের জেলার সাভালিকেড়া গ্রামে ওই ঘটনা ঘটেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ০৮, ২০১৯ ১২:৪২ Asia/Dhaka
  • মধ্য প্রদেশে গরু পাচারের অভিযোগে দড়ি দিয়ে বেঁধে ২৫ জনকে মারধর

ভারতের মধ্য প্রদেশের খান্ডোয়ায় গো-রক্ষকরা তাণ্ডব চালিয়ে গরু পাচারের অভিযোগে ২৫ জনকে দড়ি দিয়ে বেঁধে, কান ধরে উঠবস করিয়ে ‘গো-মাতা কী জয়’ ধ্বনি দিতে বাধ্য করেছে। আক্রান্তদের মধ্যে ৬ জন মুসলিম। তারা মহারাষ্ট্রে এক পশু মেলায় গরু নিয়ে যাচ্ছিলেন বলে দাবি। যদিও পুলিশের দাবি, তাদের কাছে বৈধ নথি ছিল না। গতকাল (রোববার) মধ্য প্রদেশের জেলার সাভালিকেড়া গ্রামে ওই ঘটনা ঘটেছে।

এদিন স্বঘোষিত গো-রক্ষকরা পাচারকারী সন্দেহে সবাইকে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে, রাস্তায় হাঁটু মুড়ে, কান ধরে বসিয়ে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় কমপক্ষে একশ’ স্বঘোষিত গো-রক্ষক গরু পাচারের অভিযোগ তুলে তাদেরকে বেধড়ক মারধর করে। এরপর দড়ি দিয়ে বেঁধে প্রকাশ্যে বাজারে সড়কের উপর দিয়ে তাদেরকে তিন কিলোমিটার হাঁটিয়ে খালোয়া থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তাদেরকে ‘গো-মাতা কী জয়’ ধ্বনি দিতে বাধ্য করা হয়।

পুলিশ কর্মকর্তা হরিশঙ্কর রাউত বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ২১টি গবাদিপশু আটক করে গোশালায় পাঠানো হয়েছে।

জেলা পুলিশ কর্মকর্তা শিব দয়াল সিং বলেন, যারা বিনা অনুমতিতে গরু নিয়ে যাচ্ছিল এবং যারা পুলিশকে খবর না দিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৮