ব্যর্থ নীতি আঁকড়ে থাকলে যুক্তরাষ্ট্রকে আরও ব্যর্থতার মুখে পড়তে হবে: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i162340-ব্যর্থ_নীতি_আঁকড়ে_থাকলে_যুক্তরাষ্ট্রকে_আরও_ব্যর্থতার_মুখে_পড়তে_হবে_আরাকচি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক হুমকির প্রতিক্রিয়ায় বলেছেন, ব্যর্থ নীতি অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রকে আরও ব্যর্থতার মুখোমুখি হতে হবে।
(last modified 2026-08-20T09:01:03+00:00 )
আগস্ট ২০, ২০২৬ ১৫:০০ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক হুমকির প্রতিক্রিয়ায় বলেছেন, ব্যর্থ নীতি অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রকে আরও ব্যর্থতার মুখোমুখি হতে হবে।

তাসনিম বার্তা সংস্থার বরাতে পার্সটুডে জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আরাকচি লিখেছেন, “ব্যর্থ নীতি অব্যাহত রাখার জেদ কেবল আরও ব্যর্থতা ডেকে আনবে এবং ইরানিদের মধ্যে আরও ক্ষোভ ও বিরোধিতা সৃষ্টি করবে।”

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে “অর্থনৈতিক অভিযান শুরু করার” হুমকি দেওয়া আসলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আর্থিক সংকট থেকে দেশটির জনগণের দৃষ্টি সরানোর একটি প্রচেষ্টা। এর মধ্যে রয়েছে অভূতপূর্ব মাত্রার ঋণ এবং ব্যাংকঋণের সুদের হারের লাগামহীন বৃদ্ধি।

আরাকচি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সন্ত্রাসবাদ বিশ্ব অর্থনীতি এবং বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন