-
জাতীয় সংহতির আওতায় তাফাস শহরের নিয়ন্ত্রণ নিল সিরিয় বাহিনী
জুলাই ১২, ২০১৮ ১৩:২৬সিরিয়ার দারা প্রদেশের তাফাস শহরের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সামরিক বাহিনী। আজ (বৃহস্পতিবার) আল-আখবারিয়া টিভি চ্যানেল এ খবর দিয়েছে। সেখানকার সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো জাতীয় সংহতি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পর শহরটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এলো।
-
ইরানের সর্বোচ্চ নেতার বার্তা গ্রহণ করেছেন পুতিন
জুলাই ১২, ২০১৮ ০৯:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পক্ষ থেকে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেয়া হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে। সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি এ বার্তা পৌঁছে দেন।
-
গুহা থেকে উদ্ধার হওয়া থাই কিশোরদের প্রথম ভিডিও প্রকাশ
জুলাই ১২, ২০১৮ ০১:৫৯থাইল্যান্ডের একটি পাহাড়ের গুহা থেকে নাটকীয়ভাবে উদ্ধার হওয়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচের প্রথম ছবি ও ভিডিও চিত্র প্রকাশিত হয়েছে। ভিডিও ফুটেজে বেশ কয়েকজন কিশোরকে হাসপাতালের বিছানায় মুখে মাস্ক পরিহিত অবস্থায় বসে থাকতে দেখা গেছে। এদের মধ্যে একজন ক্যামেরার দিকে তাকিয়ে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন প্রদর্শন করেছে।
-
ইংলিশদের কাঁদিয়ে প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে ক্রোয়েশিয়া
জুলাই ১১, ২০১৮ ২২:৫০১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে খেলার সুযোগ পেল ক্রোয়েশিয়া। ১৫ জুলাই স্বপ্নের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে লড়বে ক্রোয়েটরা। আর ১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।
-
ভারতে ‘ফ্যাসিবাদ’ মাথাচাড়া দিয়ে উঠছে: আহমদ হাসান
জুলাই ১১, ২০১৮ ১৪:২০ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ও ‘পুবের কলম’ পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান ফ্যাসিবাদী তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার মৌলালি যুব কেন্দ্রে ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবসের অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।
-
অবরোধ ভাঙার চেষ্টা: গাজার নৌকা ঠেকিয়ে দিয়েছে ইসরাইল (ভিডিও)
জুলাই ১১, ২০১৮ ০৮:০১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কয়েকজন রোগী নিয়ে সাইপ্রাসের দিকে যাওয়ার সময় ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধজাহাজ গাজার ওই নৌকার বহর আটকে দিয়েছে।
-
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় এএনপি’র প্রার্থীসহ নিহত ১৯
জুলাই ১১, ২০১৮ ০৫:০৫পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে আওয়ামী ন্যাশনাল পার্টি বা এএনপি’র এক নির্বাচনি সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় দলটির একজন প্রভাবশালী প্রার্থীসহ অন্তত ১৯ ব্যক্তি নিহত হয়েছেন।
-
শ্বাসরুদ্ধকর অভিযান শেষ: থাই গুহায় আটকেপড়া সবাই উদ্ধার
জুলাই ১০, ২০১৮ ১৪:৪০থাইল্যান্ডের পাহাড়ের গুহায় আটকেপড়া সকল কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করা হয়েছে। আজ কোচ ও চার কিশোর ফুটবলারকে গুহা থেকে নিরাপদে বের করে আনে ডুবুরিরা। তিনদিনের রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে সবার শেষে বের করে আনা হয় ২৫ বছর বয়সী কোচকে।
-
থাইল্যান্ডের গুহায় আটকেপড়া আরও ৩ কিশোর উদ্ধার (ভিডিও)
জুলাই ১০, ২০১৮ ১৩:৩০থাইল্যান্ডের পাহাড়ের গুহায় আটকেপড়া আরও তিন কিশোর ফুটবলারকে আজ (মঙ্গলবার) উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিয়ে ১১ জনকে গুহা থেকে নিরাপদে বের করে আনল ডুবুরিরা। গুহায় এখনো এক কিশোর ফুটবলার ও তাদের কোচ আটকে আছেন।
-
ইরানে চলছে বিশ্বখ্যাত 'গুলে মুহাম্মদি' সংগ্রহ অভিযান
জুলাই ১০, ২০১৮ ১২:২০ইরানি গোলাপের খ্যাতি বিশ্বজোড়া। নানা প্রকার গোলাপের মধ্যে এক ধরনের গোলাপ আছে যার নাম গুলে মুহাম্মদি বা মুহাম্মদি গোলাপ। এর ঘ্রাণ খুবই মিষ্টি এবং এ দিয়ে উন্নতমানের পারফিউম ও সুরভিত খাবার তৈরি করে স্থানীয় চাহিদা মেটানো হয় ও রপ্তানিও হয়ে থাকে।