-
বিশেষ তথ্য সংরক্ষণে ফ্রান্স-সৌদির মধ্যে চুক্তি সই (ভিডিও)
জুলাই ১০, ২০১৮ ১১:৩৭সৌদি আরব এবং ফ্রান্স দুই দেশের মধ্যে বিশেষ তথ্য সংরক্ষণের উদ্দেশ্যে একটি সামরিক চুক্তিতে সই করেছে। দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনে সমর্থন দেয়ার জন্য ফ্রান্স যখন বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে তখন এ চুক্তির খবর এলো।
-
জাপানে ভারী বর্ষণে ৪৯ জনের মৃত্যু; নিখোঁজ অর্ধশতাধিক
জুলাই ০৭, ২০১৮ ১৯:৫১জাপানের চার প্রদেশে টানা বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বৃষ্টির কারণে সৃষ্ট বন্যাসহ নানা বিপর্যয়ের কবলে পড়ে এখন পর্যন্ত ৪৯ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছে ৫০ জনের বেশি। আজ (শনিবার) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে এ তথ্য জানিয়েছে।
-
ইরানের গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য
জুলাই ০৫, ২০১৮ ১৬:০৭ইরানের কৃষিপণ্য বিশ্বব্যাপী সুপরিচিত বিশেষ করে উন্নত খাদ্য সামগ্রীর দিক থেকে। অন্তত ২০ টি কৃষিপণ্য ইরানে উৎপাদিত হয় যেমন পেস্তা, খোরমা, আনার, আঙুর, টমেটো, বিভিন্ন জাতের লেবু ইত্যাদি। এসব উৎপাদনের দিক থেকে বিশ্বে ইরান পাঁচটি দেশের একটি।
-
ইরানের স্বার্থ রক্ষা না হলে নিজের মতো করে সিদ্ধান্ত নেব: ইউরোপে রুহানি
জুলাই ০৫, ২০১৮ ১৩:৫৩ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ'র প্রধান ইউকিয়া আমানের সঙ্গে সাক্ষাতে বলেছেন, পরমাণু সমঝোতায় যদি তার দেশের জনগণের অধিকার রক্ষার নিশ্চয়তা না থাকে তাহলে তেহরান নিজের মতো করে নতুন সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, পরমাণু সমঝোতা ছিল অনেক বড় কূটনৈতিক সাফল্য এবং এটি টিকিয়ে রাখতে হলে সব পক্ষকে প্রতিশ্রুতি মেনে চলতে হবে।
-
আমেরিকার রাসায়নিক অস্ত্র কি মানবতার প্রতি হুমকি নয়? (ভিডিও)
জুলাই ০৩, ২০১৮ ১৬:৫৭সিরিয়ায় কথিত রাসায়নিক হামলা সম্পর্কে আমেরিকা ও তার মিত্ররা ব্যাপক চিৎকার চেচামেচি করলেও ইরানি জনগণের ওপর ইরাকের সাবেক সাদ্দাম সরকারের রাসায়নিক হামলার ব্যাপারে তার সবসময়ই চুপ ছিল। ইরাক-ইরান যুদ্ধের সময় ১৯৮০ সাল থেকে ১৯৮৮ সালের মধ্যে ইরাকি বাহিনী বহুবার ইরানে রাসায়নিক হামলা চালিয়েছিল। ওই সময় হামলায় ইরানের প্রায় সাড়ে ৭ হাজার সেনা সদস্য ও সাধারণ নাগরিক মারা যায়।
-
কেন ও কীভাবে ইরানি যাত্রীবাহী বিমান ধ্বংস করেছিল আমেরিকা?
জুলাই ০৩, ২০১৮ ১২:১১আজ থেকে ৩০ বছর আগে ১৯৮৮ সালের এই দিনে ইরানের একটি যাত্রীবাহী বিমান ধ্বংস করে দেয় মার্কিন নৌবাহিনী। পারস্য উপসাগরে ইরান উপকূলের সমুদ্রসীমায় ঢুকে ‘ভিনসেন্স’ নামের একটি মার্কিন যুদ্ধ জাহাজ ওই সন্ত্রাসী হামলা চালায়। ফলে বিমানটির ২৯৮ জন আরোহীর সবাই প্রাণ হারান। বিমানটিতে ছিল ৬৬টি শিশু ও ৫৩ জন মহিলা । বিদেশি নাগরিক ছিল ৪৬ জন।
-
সৌদি বাহিনীর ওপর ইয়েমেনি ড্রোনের ‘অপারেশন’ (ভিডিও)
জুলাই ০৩, ২০১৮ ০৯:২৬সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সেনাদের ওপর ইয়েমেনি ড্রোনের গোয়েন্দা অভিযানের প্রথম ভিডিও প্রকাশ করেছে হুথি সমর্থিত সেনারা। এসব গোয়েন্দা অভিযানে অংশ নেয় ইয়েমেনের বেশ কয়েকটি ড্রোন।
-
ইরানি জাতিকে বিভক্ত করতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা: সর্বোচ্চ নেতা
জুন ৩০, ২০১৮ ১৩:৪৮ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানি জাতি এবং সরকারের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে তার দেশের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধির সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। কিন্তু শত্রুর এ চেষ্টা ব্যর্থ হবে।
-
ইরানিরা যেভাবে ফুটবল খেলা দেখে
জুন ২৮, ২০১৮ ১৩:৫৭ইরানিরা ফুটবল খেলা খুব পছন্দ করেন। তারা সাধারণত বাড়িতে, পার্কে কিংবা বিপণীকেন্দ্রে বসে টেলিভিশনে ফুটবল খেলা উপভোগ করেন।
-
দেশে ফিরল ইরানের ফুটবল দল: বিমানবন্দরে বিপুল সংবর্ধনা
জুন ২৭, ২০১৮ ১৪:২৭রাশিয়া বিশ্বকাপের প্রথম পর্ব শেষে দেশে ফিরেছে ইরানের জাতীয় ফুটবল দল। আজ (বুধবার) ভোর ৪টায় ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করে। এ সময় ইরানের ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ফুটবল ফেড়ারেশনের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান।