ইরানের গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য
জুলাই ০৫, ২০১৮ ১৬:০৭ Asia/Dhaka
ইরানের কৃষিপণ্য বিশ্বব্যাপী সুপরিচিত বিশেষ করে উন্নত খাদ্য সামগ্রীর দিক থেকে। অন্তত ২০ টি কৃষিপণ্য ইরানে উৎপাদিত হয় যেমন পেস্তা, খোরমা, আনার, আঙুর, টমেটো, বিভিন্ন জাতের লেবু ইত্যাদি। এসব উৎপাদনের দিক থেকে বিশ্বে ইরান পাঁচটি দেশের একটি।
ইরান বিশাল বিস্তৃত একটি দেশ,তবে তুলনামূলকভাবে শুকনো। ভৌগোলিক অবস্থানের কারণে এবং আবহাওয়াগত বৈচিত্র্যের কারণে, উর্বর কৃষিভূমি থাকার কারণে এবং কৃষিক্ষেত্রে গবেষক ও বিশেষজ্ঞদের উপস্থিতির কারণে সেইসঙ্গে পশুপালন ও মাছের ব্যাপক চাষ হওয়ায় দেশের খাদ্য শিল্পের প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি করতে সক্ষম হচ্ছে। ইরানের আবহাওয়ায় বারো রকমের বৈচিত্র্য আছে। এখানকার মাটিও যথেষ্ট উর্বর। #
পার্সটুডে/মো:আবু সাঈদ/ ০৫
ট্যাগ