থাইল্যান্ডের গুহায় আটকেপড়া আরও ৩ কিশোর উদ্ধার (ভিডিও)
https://parstoday.ir/bn/news/world-i59960-থাইল্যান্ডের_গুহায়_আটকেপড়া_আরও_৩_কিশোর_উদ্ধার_(ভিডিও)
থাইল্যান্ডের পাহাড়ের গুহায় আটকেপড়া আরও তিন কিশোর ফুটবলারকে আজ (মঙ্গলবার) উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিয়ে ১১ জনকে গুহা থেকে নিরাপদে বের করে আনল ডুবুরিরা। গুহায় এখনো এক কিশোর ফুটবলার ও তাদের কোচ আটকে আছেন।
(last modified 2026-04-09T15:13:27+00:00 )
জুলাই ১০, ২০১৮ ১৩:৩০ Asia/Dhaka
  • থাইল্যান্ডের গুহায় আটকেপড়া আরও ৩ কিশোর উদ্ধার (ভিডিও)

থাইল্যান্ডের পাহাড়ের গুহায় আটকেপড়া আরও তিন কিশোর ফুটবলারকে আজ (মঙ্গলবার) উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিয়ে ১১ জনকে গুহা থেকে নিরাপদে বের করে আনল ডুবুরিরা। গুহায় এখনো এক কিশোর ফুটবলার ও তাদের কোচ আটকে আছেন।

আজ (মঙ্গলবার) স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় উদ্ধার অভিযানে নামে উদ্ধারকারী দল। একজন পুলিশ কর্মকর্তা জানান, নবম ও দশম ও একাদশ কিশোরকে ৩০ মিনিটের ব্যবধানে গুহা থেকে উদ্ধার করে আনা হয়। বাকি দুইজনকে উদ্ধারে অভিযান চলছে।

এর আগে রোববার ও গতকাল (সোমবার) মোট আটজনকে থাম লুয়াং গুহা থেকে উদ্ধার করা হয়। পুরো উদ্ধার অভিযানে ৯০ জনের একটি ডুবুরি দল কাজ করছে। তাদের মধ্যে ৪০ জন থাইল্যান্ডের, বাকিরা বিদেশি।

আটকেপড়া ১২ কিশোর ফুটবলার

গত ২৩ জুন বার্ষিক ভ্রমণে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় গিয়ে হারিয়ে যায় ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ। পরে ২ জুলাই উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় তাদের সন্ধান পায় ব্রিটিশ ও থাই ডুবুরি দল। রোববার (০৮ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হয় উদ্ধার অভিযান।#  

পার্সটুডে/আশরাফুর রহমান/১০