বাংলায় আগামীদিনে বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হবে: রাজীব বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i105112-বাংলায়_আগামীদিনে_বিজেপিকে_দূরবীন_দিয়ে_দেখতে_হবে_রাজীব_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা ইউনিটের দায়িত্বশীল রাজীব বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করে বলেছেন, ‘যেভাবে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, তাতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আগামীদিনে বিজেপিকে দূরবীন দিয়ে এই বাংলায় দেখতে হবে। বিজেপিকে মানুষ দেখতে পাবে না। এবং এই বিরোধী নেতাকেও আগামীদিনে খুঁজে পাওয়া যাবে না।’ রাজ্যের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১২, ২০২২ ১৫:২১ Asia/Dhaka
  • রাজীব বন্দ্যোপাধ্যায়
    রাজীব বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা ইউনিটের দায়িত্বশীল রাজীব বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করে বলেছেন, ‘যেভাবে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, তাতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আগামীদিনে বিজেপিকে দূরবীন দিয়ে এই বাংলায় দেখতে হবে। বিজেপিকে মানুষ দেখতে পাবে না। এবং এই বিরোধী নেতাকেও আগামীদিনে খুঁজে পাওয়া যাবে না।’ রাজ্যের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, ‘২০১৮-২০১৯ সালে পেট্রোলের দাম ১৪৮ বার বেড়েছে। ডিজেলের দাম বেড়েছে ১৪০ বার। কমেছে মাত্র ৪ বার। ২০১৯-২০২০তে পেট্রোলের দাম কেন্দ্রীয় বিজেপি সরকার ৮৯ বার বাড়িয়েছে। ডিজেলের দাম বেড়েছে ৭৯ বার। ২০২০-২০২১ সালে পেট্রোলের দাম বেড়েছে ৭৬ বার, ডিজেলের দাম বেড়েছে ৭৩ বার!’ বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করে সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আর বলেন, ‘কেন্দ্রীয় সরকার যে ৯০ হাজার কোটি টাকা আটকে রেখেছে তা আগে দিতে বলুন। পেট্রোল ডিজেলের দাম কমাতে বলুন। সর্বোপরি ‘জিএসটি’বাবদ আমরা যে ৬ হাজার কোটি টাকা পাবো তা দেয়নি। বরং ৬ হাজার ৪২৫ কোটি টাকার ঋণগ্রস্ত করেছে এই রাজ্যকে। কেন্দ্রীয় সরকার কিচ্ছু দিচ্ছে না। এই করতে করতে উনি (শুভেন্দু অধিকারী) নিজের ওয়ার্ডে হেরেছেন। নন্দীগ্রাম তো অনেক পরের কথা। নন্দীগ্রামে পুনরায় ভোট গণনা হোক তাহলেই প্রমাণ হয়ে যাবে নিজের বুথে হেরেছেন, নিজের ওয়ার্ডে হেরেছেন। আজকে ১০৮টা পৌরসভার কোথাও আপনি বিজেপিকে জেতাতে পারেননি। কিন্তু বাইরে বেরিয়ে এত বড়বড় কথা বলছেন!   

‘সম্প্রতি চার রাজ্যে জিতে এত আবীর মেখে খুব আনন্দ করছেন। কিন্তু কীসের আনন্দ? ১০৮টি পৌরসভা নির্বাচনের ফল দেখুন। আপনারা বামপন্থিদের নীচে নেমে গেছেন। আগে ৩৮ শতাংশ ভোট পেলেও এবার তা ১২ শতাংশের নীচে নেমে গেছে’  বলেও রাজ্যের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#         

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন