বিজেপির জাতীয় নির্বাহী সভায় হায়দরাবাদকে ‘ভাগ্যনগর’ বললেন মোদি
https://parstoday.ir/bn/news/india-i110078-বিজেপির_জাতীয়_নির্বাহী_সভায়_হায়দরাবাদকে_ভাগ্যনগর’_বললেন_মোদি
ভারতের হায়দরাবাদে বিজেপির জাতীয় নির্বাহী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখার সময়ে হায়দরাবাদকে ‘ভাগ্যনগর’ বলে উল্লেখ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৩, ২০২২ ১৫:৩৩ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের হায়দরাবাদে বিজেপির জাতীয় নির্বাহী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখার সময়ে হায়দরাবাদকে ‘ভাগ্যনগর’ বলে উল্লেখ করেছেন।

আজ (রোববার) প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন,  ‘বাংলায় আমাদের কর্মীদের হত্যা করা হচ্ছে এবং তারা দেশের স্বার্থের দলের পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ভাগ্যনগরেই সরদার প্যাটেল 'এক ভারত শ্রেষ্ঠ ভারত' স্লোগান দিয়েছিলেন। ভারতকে একত্রিত করার প্রচার ‘ভাগ্যনগর’ থেকে সরদার প্যাটেল শুরু করেছিলেন।’  

প্রসঙ্গত, উগ্র হিন্দুত্ববাদী ‘আরএসএস’  হায়দরাবাদকে ‘ভাগ্যনগর’ বলে ডাকে এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথও প্রচারের সময় ‘ভাগ্যনগর’ বলেছিলেন। ২০২০ সালের নভেম্বরে,  যোগী আদিত্যনাথ যখন মেয়র নির্বাচনের প্রচারে হায়দরাবাদে এসেছিলেন, তখন তিনি প্রকাশ্যে বলেছিলেন, যদি বিজেপি ক্ষমতায় আসে তবে শহরের নাম ‘ভাগ্যনগর’ রাখা হবে। একইসময়ে,  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে হায়দরাবাদে গিয়েছিলেন এবং সেখানে ভাগ্যনগর মন্দির দর্শন দিয়ে তার সূচনা করেছিলেন। এই মন্দিরটি ৪২৯ বছরের পুরনো হায়দরাবাদ শহরের পাশেই চারমিনার সংলগ্ন স্থানে অবস্থিত।   

আজ প্রধানমন্ত্রী বলেন, অনেক রাজ্যে ক্ষমতায় না থাকা সত্ত্বেও কর্মীরা কাজ করছেন। বাংলা, কেরালা তেলেঙ্গানায় এমনটাই ঘটছে। আমাদের চিন্তাধারা গণতান্ত্রিক। অনেক রাজনৈতিক দল নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে। কিন্তু এই পতন বা ব্যঙ্গ আমাদের জন্য হাস্যরসের বিষয় নয়। আমাদের শিখতে হবে যে তারা যা করেছেন তার কোনোটিই আমাদের করতে হবে না।   

আজ সংবাদ সম্মেলনে বিজেপি নেতা পীযূষ গোয়েলকে যখন প্রশ্ন করা হয়, বিজেপি ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম ‘ভাগ্যনগর’ রাখা হবে কী না? এ বিষয়ে তিনি বলেন,  মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে দলের মুখ্যমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।