জম্মু বিভাগে বিভিন্ন সময়ে ‘আইইডি’ উদ্ধারের ঘটনা নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ
https://parstoday.ir/bn/news/india-i114500-জম্মু_বিভাগে_বিভিন্ন_সময়ে_আইইডি’_উদ্ধারের_ঘটনা_নিরাপত্তার_জন্য_বড়_চ্যালেঞ্জ
জম্মু-কাশ্মীরের জম্মু বিভাগে সম্প্রতি বিভিন্ন সময়ে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা ‘আইইডি’ উদ্ধার হওয়ায় নিরাপত্তার জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কখনো স্টিকি বোমা, কখনো টিফিন আইইডি এবং প্রেসার কুকার আইইডি উদ্ধার হওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৪, ২০২২ ১৬:২০ Asia/Dhaka
  • জম্মু বিভাগে বিভিন্ন সময়ে ‘আইইডি’  উদ্ধারের ঘটনা নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ

জম্মু-কাশ্মীরের জম্মু বিভাগে সম্প্রতি বিভিন্ন সময়ে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা ‘আইইডি’ উদ্ধার হওয়ায় নিরাপত্তার জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কখনো স্টিকি বোমা, কখনো টিফিন আইইডি এবং প্রেসার কুকার আইইডি উদ্ধার হওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

গত ১০ মাসে জম্মু বিভাগের বিভিন্ন জেলায় ১৫টি ‘আইইডি’ উদ্ধার হয়েছে। জম্মু বিভাগে এমন একটি জেলা নেই যেখানে আইইডি পাওয়া যায়নি। এমনকি ‘আইইডি’ হামলাও করা হয়েছে। চলতি বছরের জানুয়ারী থেকে জম্মু, রাজোরি, পুঞ্চ, কঠুয়া, সাম্বা, উধমপুর, রিয়াসি, ডোডা, কিশতওয়াড়, রামবনে ‘আইইডি’ উদ্ধারের ঘটনা ঘটেছে। ‘আইইডি’ সাধারণত রাস্তার পাশে বোমা হিসেবে ব্যবহৃত হয়।

গণমাধ্যমে প্রকাশ, গত ৭ অক্টোবর ‘আইইডি’সহ পুঞ্চে এক মহিলাকে গ্রেফতার করা হয়। ১৮ জুলাই জম্মু পুলিশ খাটিঙ্কা তালাব, কঠুয়া এবং সাম্বা থেকে ৩ জন গেরিলাকে গ্রেফতার করলে তাদের কাছ থেকে ৭টি স্টিকি বোমা উদ্ধার হয়। ১৫ সেপ্টেম্বর রিয়াসিতে দুই গেরিলাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদের তথ্যের ভিত্তিতে রাজৌরির আরও দুই গেরিলা ধরা পড়লে তাদের কাছ থেকে 8টি স্টিকি আইইডি উদ্ধার করা হয়। উধমপুরের সালাথিয়া চক, উধমপুরের পুরাতন বাসস্ট্যান্ড এবং ডোমেল চকে তিনবার স্টিকি বোমা হামলা হয়েছে। 

১৪ মে কাটরা থেকে আসা একটি বাসে স্টিকি বোমা হামলা হয়। ২০ এপ্রিল রাজৌরিতে একটি স্টিকি বোমা দিয়ে হামলা চালানো হয়েছিল। উধমপুরের বসন্তগড় থেকে এক গেরিলাকে গ্রেফতার করা হলে তার কাছ থেকে ৪ টি ‘আইইডি’ উদ্ধার হয়েছে। কঠুয়ায় উদ্ধার হয়েছে ৭টি ‘আইইডি’।  

গত ৯ মাসে জম্মু বিভাগের প্রত্যেটি জেলায় গেরিলা হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে উধমপুর জেলায় ৩টি বড় ধরনের হামলা চালানো হয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ জন্য একনাগাড়ে ‘আইইডি’ ব্যবহার করা হচ্ছে। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৪       

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।