মোদী ম্যাজিক শেষ হতে চলেছে: সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী
-
অধীর রঞ্জন চৌধুরী- নরেন্দ্র মোদী
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী বিজেপিকে নিশানা করে বলেছেন, এবার মোদী ম্যাজিক শেষ হতে চলেছে।
ভারতে গুজরাট ও হিমাচল প্রদেশের পাশাপাশি পাঁচ রাজ্যে ছয়টি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর কংগ্রেসের সিনিয়র নেতা অধীররঞ্জন চৌধুরী আজ (শুক্রবার) ওই মন্তব্য করেন।
অধীর বাবু কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেন, চীনা সেনাবাহিনী লাদাখে অনুপ্রবেশ করেছে এবং আবাসন সুবিধাসহ ২০০টিরও বেশি আশ্রয়কেন্দ্র তৈরি করেছে। এখন আমাদের সেনাবাহিনীকে দূরবর্তী এলাকায় টহল দিতে দেওয়া হয় না। এভাবে চলতে থাকলে সিয়াচেন হিমবাহের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। জি ২০-এর কথা উল্লেখ না করে সরকারের উচিত ভারত-চীন ইস্যুতে (সংসদে) আলোচনা করা।
সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, মোদীজির এই নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত, মোদীজির ম্যাজিক শেষ হয়ে যাচ্ছে। তিনি তিনটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একটিতে জিতেছেন। তিনি গুজরাটে দ্বারে দ্বারে গেলেন, এত উন্নয়নশীল হয়েও কেন বাড়ি বাড়ি গেলেন? সাম্প্রদায়িক মেরুকরণ করতে হয়েছিল। মোদীজির জাদু তার থেকে দূরে চলে যাচ্ছে।
তিনি আরও বলেন, অগ্নিবীরকে এভাবে দেখানো হয়েছিল, তাহলে হিমাচলে এখন কী হল? ২০২৪ সালে রাহুলজীর সাথে তাদের প্রতিদ্বন্দ্বিতা হবে। মোদীজি চান তিনি ভারতে গুরু হবেন, বাকিরা সবাই শিষ্য হবেন। মোদীজি রাহুল গান্ধীকে ভয় পান। কারণ, কেউ যদি মাথা উঁচু করে কথা বলেন, তিনি আমাদের নেতা রাহুল গান্ধী।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্য হিমাচল প্রদেশে কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে বিজেপি। অন্যদিকে, উপনির্বাচনেও তাদের পরাজয় হয়েছে। বিহার, উড়িষ্যা, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় রাজ্যে ৬টি বিধানসভা ও ১টি লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপি মাত্র দু’টি বিধানসভা আসনে জয়ী হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে গুজরাটে বিপুল জয়ের মধ্য দিয়ে নয়া রেকর্ড গড়েছে বিজেপি। #
পার্সটুডে/এমএএইচ/এমএআর/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ