পশ্চিমবঙ্গে শুভেন্দু ক্ষমতায় আসার পর বন্ধ হলো ৬০১ মাদ্রাসার ভাতা
https://parstoday.ir/bn/news/india-i159706-পশ্চিমবঙ্গে_শুভেন্দু_ক্ষমতায়_আসার_পর_বন্ধ_হলো_৬০১_মাদ্রাসার_ভাতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতা গ্রহণের ৬০১টি মাদ্রাসার শিক্ষকদের সরকারি ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম আজ তকের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
(last modified 2026-05-26T16:04:05+00:00 )
মে ২৬, ২০২৬ ২২:০০ Asia/Dhaka
  • শুভেন্দু ক্ষমতায় আসার পর বন্ধ হলো ৬০১ মাদ্রাসার ভাতা
    শুভেন্দু ক্ষমতায় আসার পর বন্ধ হলো ৬০১ মাদ্রাসার ভাতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতা গ্রহণের ৬০১টি মাদ্রাসার শিক্ষকদের সরকারি ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম আজ তকের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে অনিবন্ধিত মাদ্রাসার সংখ্যা ৬০১টি। শিক্ষার্থী ৮৪ হাজার। আর শিক্ষক-শিক্ষিকা রয়েছেন প্রায় ৬ হাজার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় সরকারের কিছু আর্থিক সহযোগিতা ও বিভিন্নভাবে মাদরাসাগুলো পরিচালিত হতো। কিন্তু শুভেন্দু ক্ষমতায় আসার পর সরকারি সহায়তা বন্ধ রয়েছে।

এদিকে ভাতা বন্ধ হওয়ার পর শিক্ষকদের একটি প্রতিনিধি দল সংখ্যালঘু মোর্চার সভাপতি কামাল হোসেনের সঙ্গে সাক্ষাত করেন। তিনি শিক্ষকদের বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতা গ্রহণের পর থেকেই পশু জবাই কারার বিষয়ে নতুন বিধান জারি করে। একারণে কোরবানির সময় মুসলমানরানও আর গরু কিনছে না। ফলে বিপদে পড়েছে দেশটির হিন্দু খামারিরা। এই খামারিরা দীর্ঘ দিন ব্যাংক থেকে ঋণ নিয়ে গরুগুলোকে লালন-পালন করেছে। এখন বিক্রি করতে না পারার কারণে তারা বেশ চিন্তিত। এমনকি মুসলমানদের গরু কোরবানির অধিকার ফিরিয়ে দেওয়া হোক এই দাবি নিয়ে তারা বিক্ষোভও করেছে।

এছাড়াও পশ্চিমবঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি কমিয়ে দু-দিন থেকে একদিন করে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ উদযাপনের দিন পরিবর্তন হওয়ায় ছুটির দিনও বদলানো হয়েছে। তবে পূর্বের দুই দিনের ছুটি কমিয়ে এবার তা এক দিনে নামিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

পশ্চিমবঙ্গে এর আগে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন কোরবানির ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা দুদিন ছুটি ঘোষণা করে। কিন্তু বিধানসভা নির্বাচনে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে রাজ্য বিধানসভার ২০৭টি আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গে এবারই প্রথম সরকার গঠন করেছে বিজেপি। আর বিপরীতে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।#

পার্সটুডে/এমআরএইচ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।