গত রাতে মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
https://parstoday.ir/bn/news/iran-i159700-গত_রাতে_মার্কিন_হামলার_পর_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়ের_বিবৃতি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সন্ত্রাসী বাহিনী গত ১০ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে তাদের অবৈধ ও অযৌক্তিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে এবং সর্বশেষ গত ৪৮ ঘণ্টায় হরমুজগান অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
(last modified 2026-05-26T12:55:23+00:00 )
মে ২৬, ২০২৬ ১৮:৫১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সন্ত্রাসী বাহিনী গত ১০ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে তাদের অবৈধ ও অযৌক্তিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে এবং সর্বশেষ গত ৪৮ ঘণ্টায় হরমুজগান অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক প্রক্রিয়া চলাকালে এই আগ্রাসী কর্মকাণ্ডগুলো সংঘটিত হয়েছে যা থেকে আবারও ইরানি জাতি, এই অঞ্চলের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মার্কিন সরকারের বেপরোয়া মনোভাবের প্রকাশ পেয়েছে।

আর এটাও প্রমাণিত হয়েছে মাঠ, রাজপথ ও কূটনীতি এই তিন ক্ষেত্রেই মার্কিন স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ইরানি জাতি রুখে দাঁড়িয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।