কাশ্মিরে আগুনে পুড়ে যাওয়া স্কুলগুলো পুনর্নির্মাণ করতে চান রবিশঙ্কর
https://parstoday.ir/bn/news/india-i24757-কাশ্মিরে_আগুনে_পুড়ে_যাওয়া_স্কুলগুলো_পুনর্নির্মাণ_করতে_চান_রবিশঙ্কর
কাশ্মিরে রহস্যজনকভাবে আগুনে পুড়ে যাওয়া স্কুলগুলো নতুনভাবে নির্মাণ করতে চান আর্ট অব লিভিং-এর প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর। তিনি এক টুইটার বার্তায় এ প্রস্তাব দিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০৪, ২০১৬ ০৭:০৩ Asia/Dhaka
  • শ্রী শ্রী রবিশঙ্কর
    শ্রী শ্রী রবিশঙ্কর

কাশ্মিরে রহস্যজনকভাবে আগুনে পুড়ে যাওয়া স্কুলগুলো নতুনভাবে নির্মাণ করতে চান আর্ট অব লিভিং-এর প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর। তিনি এক টুইটার বার্তায় এ প্রস্তাব দিয়েছেন।

কাশ্মিরে গত কয়েক দিন ধরে রহস্যজনকভাবে সরকারি এবং বেসরকারি মিলিয়ে কমপক্ষে ২৭ টি স্কুল আগুনে পুড়ে গেছে। রবিশঙ্কর ওই স্কুলগুলো পুনরায় নির্মাণ করতে চান।

আর্ট অব লিভিং সূত্রে প্রকাশ, বিহার এবং কাশ্মিরে আর্ট অব লিভিংয়ের জন্য কাজ করা সঞ্জয় কুমার সিংকে পুড়ে যাওয়া স্কুলগুলোকে চিহ্নিত করে সেগুলো পুনরায় নির্মাণ করার দায়িত্ব অর্পণ করা হয়েছে। সঞ্জয় কুমার সিং ওই স্কুলগুলো পরিদর্শন করার পরে এ সংক্রান্ত মূল্যায়ন রিপোর্ট তৈরি করবেন।  

অন্য একটি সূত্রে প্রকাশ, আগামী ২২ নভেম্বর কাশ্মিরি নেতাদের সঙ্গে দিল্লিতে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। শ্রী শ্রী রবিশঙ্করও ওই বৈঠকে অংশ নেবেন এবং কাশ্মিরি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।  

সম্প্রতি জম্মু-কাশ্মির হাইকোর্ট স্কুল পোড়ানোর বিষয়টি আমলে নিয়ে কর্মকর্তাদের সমস্ত স্কুল রক্ষা করার উপায় খোঁজার নির্দেশসহ শিক্ষার রহস্যময় শত্রুদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেয়ার নির্দেশ জারি করেছে। এরপরেই পুলিশ প্রশাসন তৎপরতা চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে। পুলিশ স্কুল পোড়ানোর রহস্য ভেদ করতে সমর্থ হয়েছে বলে দাবি করেছে।  

হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানী স্কুল পোড়ানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৪