'যারা ৩৭০ ধারা বাতিলের পক্ষে, তারা কাশ্মিরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে'
https://parstoday.ir/bn/news/india-i25468-'যারা_৩৭০_ধারা_বাতিলের_পক্ষে_তারা_কাশ্মিরকে_ভারত_থেকে_বিচ্ছিন্ন_করতে_চাচ্ছে'
সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জম্মু-কাশ্মিরের বিধায়ক মুহাম্মদ ইউসুফ তারিগামী বলেছেন, ‘যারা ৩৭০ ধারা বাতিলের কথা বলছে, তারা আসলে কাশ্মিরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে। এমন ধারণা ছড়ানো হয়েছে যেন ৩৭০ ধারায় বিচ্ছিন্নতাবাদীদের সুবিধা দেয়া হয়। ভারতীয় সংবিধানে ৩৭০ ধারা যুক্ত করেই কাশ্মিরকে ভারতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।’ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কোলকাতায় এসে দু'টি সভায় বক্তব্য দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১২, ২০১৬ ১১:১৮ Asia/Dhaka
  • মুহাম্মদ ইউসুফ তারিগামী
    মুহাম্মদ ইউসুফ তারিগামী

সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জম্মু-কাশ্মিরের বিধায়ক মুহাম্মদ ইউসুফ তারিগামী বলেছেন, ‘যারা ৩৭০ ধারা বাতিলের কথা বলছে, তারা আসলে কাশ্মিরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে। এমন ধারণা ছড়ানো হয়েছে যেন ৩৭০ ধারায় বিচ্ছিন্নতাবাদীদের সুবিধা দেয়া হয়। ভারতীয় সংবিধানে ৩৭০ ধারা যুক্ত করেই কাশ্মিরকে ভারতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।’ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কোলকাতায় এসে দু'টি সভায় বক্তব্য দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।

যারা ৩৭০ ধারা বাতিল করার কথা বলছে তারা দেশপ্রেমী কী না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারগামী। তিনি পুরোনো ইতিহাস টেনে বলেন, ‘সেদিন কাশ্মিরের রাজা হরি সিং ভারতে অন্তর্ভুক্ত হতে চাননি, তিনি জিন্নাহ'র সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন। কিন্তু কাশ্মিরের মানুষ ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে প্রত্যাখ্যান করে সেক্যুলার ভারতের অন্তর্ভুক্ত হতে চেয়েছিলেন। আরএসএস কাশ্মিরিদের দেশদ্রোহী বলছে, কিন্তু আরএসএস-ই সেদিন কাশ্মিরকে ভারতের বাইরে স্বাধীন রাজ্য হিসেবে রাখতে চেয়েছিল।’

মুহাম্মদ ইউসুফ তারিগামী প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী যখন গর্বের সঙ্গে ঘোষণা করেন ‘আমি জাতীয়তাবাদী হিন্দু’, তখন কাশ্মিরের মানুষের মনে কী প্রভাব পড়ে? তারা কি এজন্য জিন্নাহকে প্রত্যাখ্যান করেছিলেন?’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্য তারিগামী বলেন, ‘যে কাশ্মিরের মানুষ মুহাম্মদ আলি জিন্নাহ'র ইসলামি রাষ্ট্রে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন, সেই কাশ্মিরের মানুষকে এখন পাকিস্তানি বলে মনে হচ্ছে কেন? এর দায় কার?’

কাশ্মিরে চলমান অশান্ত পরিস্থিতি মোকাবিলা করতে দেরি না করে সরকারকে সকল পক্ষের সঙ্গে কথা বলা প্রয়োজন বলে ইউসুফ তারিগামী মন্তব্য করেন।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘসহ আরএসএস-সহ হিন্দুত্ববাদীরা বরাবরই কাশ্মির থেকে ৩৭০ ধারা বাতিলের দাবি জানিয়ে আসছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১২