পাকিস্তান লাগাতার যুদ্ধ-পরিস্থিতির মধ্যে থাকতে চায় না: আবদুল বাসিত
https://parstoday.ir/bn/news/india-i27787-পাকিস্তান_লাগাতার_যুদ্ধ_পরিস্থিতির_মধ্যে_থাকতে_চায়_না_আবদুল_বাসিত
নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত বলেছেন, ‘পাকিস্তান লাগাতার যুদ্ধ-পরিস্থিতির মধ্যে থাকতে চায় না। আমাদের অবস্থান ইতিবাচক কিন্তু এ জন্য উভয়কেই (ভারত-পাকিস্তান) এগিয়ে আসতে হবে।’ গতকাল (বৃহস্পতিবার) তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
ডিসেম্বর ০৯, ২০১৬ ০৮:৫০ Asia/Dhaka
  • নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত
    নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত

নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত বলেছেন, ‘পাকিস্তান লাগাতার যুদ্ধ-পরিস্থিতির মধ্যে থাকতে চায় না। আমাদের অবস্থান ইতিবাচক কিন্তু এ জন্য উভয়কেই (ভারত-পাকিস্তান) এগিয়ে আসতে হবে।’ গতকাল (বৃহস্পতিবার) তিনি ওই মন্তব্য করেন।

আবদুল বাসিত বলেন, ‘ভারত এবং পাকিস্তানের মধ্যে গুরুতর সমস্যা রয়েছে, যা নিয়ে সংলাপ হওয়া প্রয়োজন। আমাদের দুদেশের মধ্যে যে গভীর সমস্যা রয়েছে তা থেকে আমরা পালাতে পারি না।

তিনি বলেন, তার সরকার ইস্যুগুলোর পর বৃহত্তর সংলাপের জন্য প্রস্তুত রয়েছে কিন্তু এ জন্য ভারতকেও তৈরি হতে হবে। ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে ঘাটতি রয়েছে বলে আব্দুল বাসিত মন্তব্য করেন।

পাক হাইকমিশনার বলেন, ‘আমার মনে হয় আমরা ৭০ টা বছর নষ্ট করেছি। এবার সময় এসেছে, ঠিক করতে হবে, আমরা ঠিক কী চাই, আমাদের মধ্যে স্থিতাবস্থাই চলবে, নাকি আমরা নতুন সূচনা করতে চাই

আব্দুল বাসিত আরও বলেন, ‘পাকিস্তান ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী শত্রুতার সঙ্গে বাস করতে চায় না, আমরা এ ব্যাপারে ইতিবাচক এবং গঠনমূলক অবস্থায় রয়েছি। কিন্তু তালি বাজানোর জন্য দুই হাতের প্রয়োজন হয়।

তিনি অর্থবহ সংলাপ এবং মূল ইস্যু হিসেবে জম্মু-কাশ্মির সমস্যার সমাধানের উপরে গুরুত্ব আরোপ করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৯