রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে আপোশ করছে কেন্দ্রীয় সরকার: মমতা
-
মমতা বন্দোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে আপোশ করছে।’
আজ (রোববার) মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ্রপ্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৩৯ জন নিহত এবং শতাধিক যাত্রী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই মন্তব্য করেন।
কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ করে মমতা বলেন, ‘রেলওয়েকে অবহেলা এবং একে অগ্রাধিকার কম দেয়া হচ্ছে। রেলের বাজেট কমিয়ে দেয়া হচ্ছে এবং যাত্রীনিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে আপোশ করা হচ্ছে।’
রেল দুর্ঘটনার জন্য মমতা অবশ্য রেলমন্ত্রীকে দায়ী করতে রাজি হননি। তিনি (রেলমন্ত্রী) আন্তরিকভাবে চেষ্টা করছেন এবং সরকারকে তৎপরতার সঙ্গে বিষয়টি মোকাবিলা করা উচিত বলে মমতা মন্তব্য করেন।
প্রত্যেকদিন কোটি কোটি মানুষের পরিবহনের সঙ্গে রেল যুক্ত বলে উল্লেখ করে রেল মমতা বলেন, রেল আমাদের লাইফলাইন। আমরা আমাদের রেল-কর্মচারীদের জন্য গর্বিত।
অন্যদিকে, আজ অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার নেপথ্যে মাওবাদী নাশকতা রয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে। যে এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে সেটি মাওবাদী অধ্যুষিত এলাকা। রেল দফতরের পক্ষ থেকে রেল লাইনকে বিকৃত করা হয়েছিল বলে আশঙ্কা করা হয়েছে। ওই ঘটনায় রেল দফতরের পক্ষ থেকে জোরালো তদন্ত শুরু হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২২