কেন্দ্রীয় সরকারের নীতির কারণে কাশ্মিরকে হারাতে হবে: চিদাম্বরম, ক্ষুব্ধ বেঙ্কইয়া
https://parstoday.ir/bn/news/india-i33588-কেন্দ্রীয়_সরকারের_নীতির_কারণে_কাশ্মিরকে_হারাতে_হবে_চিদাম্বরম_ক্ষুব্ধ_বেঙ্কইয়া
ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের নীতির কারণে আমাদের কাশ্মিরকে হারাতে হবে।’ শুক্রবার হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। তার এ ধরণের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সিনিয়র বিজেপি নেতা এম বেঙ্কইয়া নাইডু।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ১২:২০ Asia/Dhaka
  • ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র কংগ্রেস নেতা পি চিদাম্বরম
    ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র কংগ্রেস নেতা পি চিদাম্বরম

ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের নীতির কারণে আমাদের কাশ্মিরকে হারাতে হবে।’ শুক্রবার হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। তার এ ধরণের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সিনিয়র বিজেপি নেতা এম বেঙ্কইয়া নাইডু।

বেঙ্কইয়া নাইডু বলেন, ‘কাশ্মির নিয়ে চিদাম্বরমের মন্তব্য বিস্ময়কর, দায়িত্বজ্ঞানহীন এবং জাতীয়তাবিরোধী। কংগ্রেসকে এটা স্পষ্ট করা উচিত তারা চিদাম্বরমের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত কী না। এ ধরণের বক্তব্যের ফলে এলাকায় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাকারী পাকিস্তান উৎসাহিত হবে। ওর মতো ব্যক্তির কাছ থেকে আসা ওই মন্তব্যকে উপেক্ষা করা যায় না কারণ, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। উনি ভালোভাবেই জানেন কাশ্মিরে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে কী ধরণের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।’

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং  সিনিয়র বিজেপি নেতা এম বেঙ্কইয়া নাইডু

পি চিদাম্বরমের মতে, কাশ্মির উপত্যকায় কেন্দ্রীয় সরকার যেভাবে দমননীতি চালাচ্ছে সেজন্য কাশ্মিরে একনাগাড়ে বিক্ষোভের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। প্রতিবাদী কাশ্মিরিদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার পাশবিক বলপ্রয়োগ করছে। তিনি বলেন, ‘কংগ্রেস আমলে পাথর ছোঁড়ার ঘটনা অনেক কমে আসলেও এনডিএ সরকারের আমলে তা বৃদ্ধি পেয়েছে।'  

চিদাম্বরম বলেন, ‘প্রায় ৭০ লাখ কাশ্মিরি জনতা কেন্দ্রীয় সরকারের দমননীতিতে মূলধারা থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে করছেন৷এটা সরকারের মারাত্মক ভুল।’ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানের সময় বাধা প্রদানকারীদের সম্পর্কে সেনাপ্রধান বিপিন রাওয়াত যে মন্তব্য করেছেন পি চিদাম্বরম তারও সমালোচনা করেছেন। এর ফলে কাশ্মির উপত্যকায় বিচ্ছিন্নতাবাদ আরো উসকে দেবে বলে তিনি মনে করেন।#

 পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৫