জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর কনভয়ে গেরিলা হামলা: নিহত ২, আহত ৪
https://parstoday.ir/bn/news/india-i39278-জম্মু_কাশ্মিরে_সেনাবাহিনীর_কনভয়ে_গেরিলা_হামলা_নিহত_২_আহত_৪
জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর গাড়িবহরে গেরিলা হামলায় দুই সেনা জওয়ান নিহত এবং  চারজন গুরুতর আহত হয়েছেন। আজ (শনিবার) সেনাবাহিনীর কনভয় জম্মু থেকে শ্রীনগরের দিকে যাওয়ার সময় ওই হামলা হয়।  
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
জুন ০৩, ২০১৭ ১০:১৭ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর কনভয়ে গেরিলা হামলা: নিহত ২, আহত ৪

জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর গাড়িবহরে গেরিলা হামলায় দুই সেনা জওয়ান নিহত এবং  চারজন গুরুতর আহত হয়েছেন। আজ (শনিবার) সেনাবাহিনীর কনভয় জম্মু থেকে শ্রীনগরের দিকে যাওয়ার সময় ওই হামলা হয়।  

জম্মু-শ্রীনগর মহাসড়কে কাজিগুন্ড এলাকায় গেরিলারা সেনাবাহিনীর গাড়িবহরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে সেনাবাহিনীর ছয় জওয়ান গুরুতর আহত হন। পরে আহতদের মধ্যে দু্ইজন মারা যান। ওই ঘটনার পরে সেনাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের ধরার জন্য ব্যাপক তল্লাশি শুরু করেছে।

সম্প্রতি কাশ্মিরে গেরিলা হামলা বাড়ার পাশাপাশি সেনাবাহিনীও পাল্টা অপারেশন জোরদার করেছে। গত সপ্তাহেই জম্মু কাশিরের ত্রালে হিজবুল মুজাহিদীন কমান্ডার সাবজার আহমেদ ভাট নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন। সেনাবাহিনী কাশ্মির উপত্যাকায় সক্রিয় 'দুর্ধর্ষ ১২ গেরিলা'র তালিকা তৈরি করেছে।    

গতকালই সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত জম্মু-কাশ্মিরের গভর্নর এন এন ভোরার সঙ্গে রাজ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তাকে অবগত করান। তার সঙ্গে সেনাবাহিনীর তিন শীর্ষ কমান্ডার এবং কয়েকজন সিনিয়র লে. কর্নেল উপস্থিত ছিলেন।

এন এন ভোরা- বিপিন রাওয়াত    

জেনারেল রাওয়াত দুই দিনের জম্মু-কাশ্মির সফরে করছেন। তিনি এখানে নিরাপত্তা পর্যালোচনাসহ অপারেশনাল প্রস্তুতি খতিয়ে দেখছেন। রাজ্যে সেনাবাহিনীর প্রধানের সফরের সময়ে গেরিলাদের ওই হামলা চালানোর ঘটনা তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩